
মন খারাপের বেলা
জাহিদ মোস্তাফি
সবুজ সমারোহের খানিকটা হলদে মন খারাপ হয়,
মন খারাপ হয় নির্ভীক ছুটে চলা পাখিদের,
সবুজ পাতার আবরণে কদম্বফুলের মন খারাপ হয়,
তৃষ্ণার্ত নাবিকের কিংবা কোলঘেঁষা দুর্গতদের মন খারাপ হয়,
এমনকি হাসি উজ্জ্বল রোদ্র ছায়ার মন খারাপ হয়,
কেবল মন খারাপ হয় না অদম্য কবির, মন খারাপ হয় না কবিতার,
অবান্চিত অপমানে কিংবা অযত্নে অবহেলায়..........
ফেইসবুক : https://www.facebook.com/jahedul.islam.9469

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


