
প্রেমের মিছিল
জাহিদ মোস্তাফি
কি বলে বলা হলো না! শেষ বিদায়
কত কথা জাগে মনে অকারণে
নিভৃতে রজনী কাটে
মন থাকে না মনের ঘরে।
কি ভুলে বলা হলো না! আছি অপেক্ষায়
ভালবাসার মিছিলে শূণ্য হাহাকার
রক্তাক্ত হয়ে ফিরছে বেওয়ারিশ প্রেম
তবুও ক্ষণিকের দেখা কেনো হলো না।
কি প্রেমে বলা হলো না! আমি তোমারই
সাধ জাগে বড়ই দেখিবার
তবুও কেনো দৃশ্যের অবলোকন আসে না
কেনো এই অবহেলায় প্রেম কাঁদে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



