somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জ্বালো ইসলামের আলো
দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

হাদীসের নামে জালিয়াতি বা প্রচলিত মিথ্যা হাদীস

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম, প্রথম অংশে জানবো হাদীস কি? মাঝের অংশে জানবো জাল হাদীস কি? আর শেষ অংশে জানবো কিছু জাল হাদিসের উদাহরণ |
* অনুগ্রহ করে কেউ না বুঝলে প্রশ্ন করবেন, কিন্তু অযথা তর্ক করতে যাবেন না, প্রশ্ন করার আগে লেখা টি কয়েকবার পড়ুন ||
...........
প্রথমে আমি আমার লেখার উদ্দেশ্য বলে দিই, আর কেউ একথা বলবেন না যে আমি হাদিসকে জাল বলছি | ভাল করে বুঝতে চেষ্টা করুন, আমাদের সমাজে জাল টাকা প্রচলিত আছে, এর মানে এটা নয় যে আমি সব টাকা কে জাল বলেছি| এর মানে হলো ভাল টাকা ও আছে জাল টাকা ও আছে, জাল টাকা পরিত্যাগ করা উচিৎ | ঠিক একই ভাবে বলা যায়, আমাদের সমাজে কিছু জাল হাদিস প্রচলিত আছে | অর্থাৎ টাকার মতো আমরা তা হাদিস বলে জানলেও প্রকৃত পক্ষে তা হাদীস নয়, তা প্রবাদ বাক্য, ও জ্ঞানীদের উক্তি মাত্র |
................
হাদীস এর সংগাঃ
"রাসুলুল্লাহ (সঃ) এর কথা কাজ ও মৌন সমর্থণ কে হাদীস বলে"
অপর জায়গাতে আছে "রাসুল (স:) এর কথা, কাজ, মৌণ সমর্থন কে হাদীস বলে, সাহাবীদের কথা কে ও হাদীস বলে"

# অতএব যে কথা রাসুল (সঃ) বলেন নি এমন কথা "হাদিস" বলে প্রচার করা জাল হাদীস যা পাপের কারণ |
................
জাল হাদীস বিষয়ে রাসুল (সঃ) এর উক্তি:
......... "যে ব্যক্তি আমার সম্পর্কে এমন কথা প্রচার করলো যা আমি বলিনি, তবে সে নিজের জায়গা জাহান্নামে ঠিক করে নিলো"
- (হাদীস টি আছে: মিশকাত, রিয়াদুস সালেহিন, সিহাহ সিত্তার অন্যান্য বই তে)

> অতএব আমাদের উচিৎ হবে জাল হাদীসকে হাদীস বলে প্রচার করা থেকে বিরত থাকা| যদিও কথা গুলো শুনতে ভাল | জ্ঞানী দের উক্তি খারাপ হবে কেন? তবে তা রাসুলের উক্তি বলা টা রাসুল (সঃ) এর উপর অপবাদ দেয়ার নামান্তর হবে |
................
* জাল হাদিস বা মিথ্যা হাদীস কিভাবে প্রচলিত হলো?
জাল হাদীস আসার কারণ ৩ টি. এক খৃষ্টান (নাম-আব্দুল্লাহ ইবনে সাবা), মুসলিমদের সাথে বিদ্বেষ বসত মিথ্যা হাদীস তৈরী করে সমাজে প্রচার করতে থাকে, খৃষ্টান পাদ্রী হওয়াতে তার পোশাক তাকওয়ার ছিল, মুসলিম পরিচয় দিয়ে সে একাজ করে | দ্বিতীয় কারণ হলো কম জ্ঞান সম্পন্ন কিছু মুসলিম, যারা মানুষকে ধর্মের দাওয়াত দেয় কিন্তু সঠিক হাদীস জানা না থাকার কারণে একটা বানিয়ে তা মানতে অগ্রহী করানোর জন্য হাদীস বলে প্রচার করা | তৃতীয় কারণ হলোঃ হাদীস মানে কিন্তু কুরআন মানেনা অথবা, কুরআন মানে কিন্তু হাদীস মানেনা এমন একটি গোষ্ঠি দের বক্তব্য থেকে |
.............
প্রচলিত কিছু জাল হাদীসঃ
................
১. দুনিয়া আখিরাতের শষ্যক্ষেত
................
২. দেশপ্রেম ইমানের অংগ
.............
৩. মুর্খের ইবাদতের চেয়ে জ্ঞানীর ঘুম উত্তম
...........
৪. স্বামীর পা এর নিচে স্ত্রীর বেহেশত
.............
৫. মুরব্বী শেখ রা উম্মতের মধ্যে নবীর মত
.............
৬. খাদ্য খাবার সময় সালাম দেয়া যাবেনা
................
৭. আমি তিন কারণে আরবদের ভালবাসি , জান্নাতের ভাষা আরবী, আরবদের ভাষা আরবী, আমার ভাষাও আরবী
..............
৮. অবিবাহিত ব্যক্তির ৪২ রাকাত নামাজের চেয়ে বিবাহিত ব্যক্তির ২ রাকাত নামাজ উত্তম
.............
৯. যে নবীর কবর জিয়ারত করবে তার ই শাফায়াত হবে
.............
১০. ওলিগণের কারামত সত্য
.............
১১. যে নিজকে চিনলো সে তার রবকে চিনলো
..............
১২. মসজিদে দুনিয়াবী কথা বললে তার চল্লিশ বছরের আমল নষ্ট হয়
.............
১৩. মুমিনের হৃদয় আল্লাহর আরশ
...........
* ১৪. রাসুল (সঃ) কে তৈরী না করা হলে দুনিয়ার কিছুই তৈরী করা হতোনা
...............
১৫. নামাজ মিরাজ স্বরুপ
............
১৬. প্রয়োজনে চীন দেশে গিয়ে বিদ্যা অর্যন করো
.............
১৭. অন্তরে উপস্হিতি ছাড়া নামাজ হয়না
..............
১৮. শহিদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি উত্তম . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . .
বুঝতেই পারছেন, কেউ একজন লেখা পড়া শিখতে চাইছেনা, তাকে লেখা পড়া শিখানোর জন্য বলে দিলো ১৮ নং কথাটি| লোকটি প্রশ্ন করলো এটা মিথ্যা কথা | তখন ছদ্মবেশি মাস্টর বললো এটা হাদীস | আর ধর্মপ্রাণ মুসলিম তা মেনে নিল ও প্রচার করতে লাগলো | এভাবে ৫ নং টাও একই ভাবে নিজের কথা মানানোর জন্য প্রচার করে | আমি প্রথমেই জাল হাদীস প্রচলনের ৩ টি কারণ বলেছি, তা আবার দেখুন |
.....
...........
আর ২ নং জাল হাদীস এর উদ্দেশ্য কিন্তু এটা নয় যে দেশপ্রেম করা যাবেনা, দেশপ্রেম ইমানদারের বৈশিষ্ট ঠিক আছে, রাসুল (সঃ) এর কাজে কর্মে দেশপ্রেম ছিল যা মুসলিমের বৈশিষ্ঠ সব ঠিক আছে.. কিন্তু এটি রাসুল (সঃ) এর কথা নয়, তিনি উক্তিটি করেননি |
.
এটি কোন মণিষির কথা | জ্ঞাণীরা তার চিন্তা থেকে এটা বলেছেন এবং কথাটি ঠিক আছে | কিন্তু একে কি হাদীস বলা ঠিক ? আপনি পারবেন আপনার একটা কথাকে হাদীস বলতে ? ভেবে দেখুন .....

আশা করি বুঝতে পেরেছেন......

..... .....Ref #"বইঃ হাদীসের নামে জালিয়াতি"
লেখক: ড. আ. ন. ম. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর | প্রভাষক - আল হাদীস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া | অনার্স ও মাস্টার্স মদীনা বিশ্ববিদ্যালয় |
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×