somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাওয়াশ!ক্রিকেটীয় রাজনীতির জবাব।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্থানি রমিজ রাজা বলেছিলেন, আমরা অর্ডিনারী টিম।তিনি সৌম্য সরকারের নামটিকে বিকৃত করে সামিয়া সরকার উচ্চারণ করেছিলেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে।
আজকের ঐতিহাসিক দিনটিতে আমার সবচেয়ে বেশী মনে পড়ছে এই বাচাল ও অর্বাচীন মানুষটির কথাগুলো।
আজকে রমিজ রাজা কিংবা ইউনুছ
কিংবা শহীদ আফ্রিদির চেহারার অভিব্যক্তিটা দেখতে খুব ইচ্ছা করতেছে।জানতে ইচ্ছা করতেছে সাধারণ দলটার বিপক্ষে পাকিস্থানের বাংলাওয়াশের পর তাদের আর কি বলার আছে!

বাংলাদেশ ক্রিকেট টিম এবং সৌম্য সরকার তার বাচালতার জবাব খেলার মাধ্যমেই নিপুণভাবে দিয়েছে।আমরা প্রমাণ করেছি আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।
ক্রিকেট শক্তিগুলো বরাবরই বাংলাদেশ ক্রিকেট টিমকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে।
মাঝখানে কিছু দাম্ভিক খেলোয়ারেরর কাছ থেকে বাংলাদেশের টেষ্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার দাবিও উঠেছিলো।

আমরা তবু হাল ছাড়িনি।বাঙ্গালী জাতি হাল ছাড়তে শিখেনি।কিংবা গুটি গুটি পায়ে ইতিহাস গড়ার পথে এগিয়ে চলা বাংলাদেশ ক্রিকেট টিম যাদের আমরা ভালোবেসে বাংলার বাঘ বলে ডাকি তারা কেউ হাল ছাড়েনি।

আমরা আজকে পাকিস্থানকে বাংলাওয়াশ করেছি।তাদের শত সমালোচনার শক্ত জবাব দিয়েছি।
দেখিয়ে দিয়েছি বাংলাদেশের ক্রিকেট মোটেও হেলাফেলা কোন বিষয় নয়।

পাকিস্থানকে আমরা যথার্থই পাড়ার ক্রিকেট দলে পরিণত করেছি।তামিম,সৌম্য,মুশফিক এদের সাবলীল ব্যাটিং দেখে একবারো মনে হয়নি আমরা আমাদের উপরের সারির একটা দলের সাথে খেলছি।
প্রত্যেকটা ম্যাচেই আমরা উন্নতি করছি।

বিশ্বকাপে তামিমের ব্যাটিংয়ে ছিল গড়পড়তা।প্রচুর সমালোচনা ছিল তাকে নিয়ে।তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল।
দুই ম্যাচে শতক করে কি চমৎকার ভাবেই না তামিম সব সমালোচনার জবাব দিলেন।করেছেন বাংলাদেশের হয়ে সিরিজের সর্বোচ্চ রান।

অবশ্য বিশ্বকাপে বাংলাদেশের হয়ে টানা তিনটি শতক করে রেকর্ড করা মাহমুদুল্লাহ রিয়াদ পুরো সিরিজেই ছিলেন নিস্প্রভ।

আর মুশফিক যেন দিনদিন বাংলাদেশের ব্যাটিং স্তম্বে পরিণত হচ্ছেন।একজন উঁচু মানের খেলোয়ারের মতোই দলের প্রয়োজনে ধারাবাহিক রান করছেন।

সাকিব বোলিং কিংবা ব্যাটিং দিয়ে নিজের অপরিহার্যতা প্রতিনিয়ত প্রমাণ করছে।

অধিনায়ক মাশরাফি যৌগ্য নেতৃত্ব দিচ্ছেন।লড়াকু সেনাপতির মনোভাব নিয়ে দলকে পথ দেখাচ্ছেন সামনে থেকে।

মাশরাফি তাসকিন,রুবেলরা প্রমাণ করেছেন বাংলাদেশের পেস বোলিং এখন বিশ্বমানের।তারা পেস বোলিং লাইনআপকে যোগ্যতর করেছে।দেখিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বের যেকোন ব্যাটিং লাইনআপকে চ্যালেন্জ জানানোর সামর্থ্য রাখে তারা।

ইলিয়াস সানি,নাসির নিজেদের স্পিন বোলিং দিয়ে বাংলাদেশের বোলিং লাইনআপকে সমৃদ্ধ করেছে।

সর্বোপরি বাংলাদেশ এখন ১১ জনের দল হয়ে উঠেছে।
পাকিস্থানের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি এভাবে খেলতে পারলে খুব বেশী দেরী নেই যেদিন বাংলাদেশ ক্রিকেট বিশ্বের পরাশক্তি হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ ক্রিকেটের দিকে আঙ্গুল তোলা হাতের মালিকরা আমাদের জয় দেখে হাততালি দিতেই ব্যস্ত হয়ে উঠবে।

বাঘের গর্জনে প্রকম্পিত হবে পুরো ক্রিকেট বিশ্ব।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×