somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমার গল্পটির ভিলেন ছিলাম

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছোট থাকতে বড়ো ভাইয়াদের বউ দেখে অনেক জেলাস ফিল করতাম।আর আম্মুকে নাকি বলতাম আমার জন্যে ভাবিদের চেয়েও সুন্দরী বউ লাগবে।
আমার কথা শুনে নাকি আম্মু হেসে বলতো,আমার ছেলের জন্যে শুধু সুন্দর হলেই হবেনা।হতে হবে রাজকন্যা।যে হবে রূপে-গুণে অতুলনীয়।
তখন সেই ছোট বয়সে রূপ আর গুণ কি জিনিস বুঝতাম না।বড়ো হলাম।বুঝলাম।

নিজেই ঠিক করলাম নিজের রাজকন্যাকে নিজেই খোঁজে বের করবো।আম্মু শুধু বললেন,আমার উপর তার বিশ্বাস আছে।শুধু আমি যেনো কখনোই কোনো ভুল না করি।আর যাই করি তা যেনো আম্মুকে বলি।অনেকেই জীবনে আসলো আর গেলো।কাউকেই সেই রাজকন্যার আসনে বসাতে পারলাম না।
যখন হতাশাই ভেঙ্গে পড়েছি তখন ঘটনাক্রমেই রাজকন্যার দেখা পেলাম।হয়তো আল্লাহ তায়ালাই চেয়েছিলেন।কারণ সেদিন আমার সেই জায়গাই থাকার কথাই ছিলোনা।যাই হোক রাজকন্যার দেখা পেলাম।খুশীর অতিশয্যে সেদিন আম্মুর কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আর নিজের বেতনের টাকা দিয়ে বন্ধুদেরকে প্রিন্সের মতোই ভোজনবিলাস করালাম।

একদিন খেলার মাঠে খেলা করার সময় এক বন্ধু কল দিয়ে জানালো এক জায়গাই যেতে হবে।জরুরী প্রয়োজনে।
ছুটে গেলাম।
কথা যেহেতু দিয়েছি।গেলাম।
জায়গা মতো যাওয়ার পর বললো আমার রাজকন্যা এই রাস্তা দিয়েই যাবে।আমি তার সাথে কথা বলার একটা সুযোগ পেতে পারি।
যাই হোক।কথা বলতে গিয়েই বুঝলাম মেয়েদের সাথে যতোই মিলামিশা থাকুক কিংবা আমি যতোই সাহসী হয় না কেনো!রাজকন্যার সামনে গিয়ে আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছেনা।বুকের ভিতর হৃদপিন্ডটা পাগলা ঘোড়ার মতো লাফঝাপ শুরু করেছে।যেনো বের হয়ে যাবে।হাতের তালু ঘামছিলো ভীষণ।
যাই হোক রাজকন্যাকে মনের কথা জানালাম।

জানতাম রাজকন্যার মন পাওয়া এতো সহজ না।তাকে রাজকন্যা থেকে রাণীর আসনে বসাতে হবে।তবেই মিলবে ভালোবাসা।তাই শুধু মনে মনে শপথ নিলাম অপেক্ষা করবো আমার রাজকন্যার জন্যে।নিজেকে তৈরী করবো সেভাবে।সময় কাটতে লাগলো।আমার শুধু চেষ্টা ছিলো নিজেকে তার মনের মতো করে তৈরী করা।কারণ প্রথমদিনের দেখাতেই রাজকন্যার সামনে নিজেকে ভীষণ রকম নগন্য মনে হয়েছিলো।

সময়ের জেরে রাজকন্যার দেশ ছেড়ে চলে এলাম অনেক দূরে।আরব্য রজনীর দেশে এলেও আরবের হুররাও ভুলাতে পারেনি আমার মনের রাজকন্যাকে।কারণ ততোদিনে সে আমার মনের সিংহাসনে আসীন।দিন রাত স্বপ্ন ছিলো রাজকন্যাকে ঘিরে।রাতে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আমার রাজকন্যার সাথে অনেক গল্প করতাম।ভবিষ্যতের গল্প।

সময় কাটতে লাগলো।রাজকন্যার ভবিষ্যতের কথা ভেবে রাজকন্যাকে দূরে সরিয়ে দিলাম।তারপর একদিন রাজকন্যা ফিরে এলো আবার।কিন্তু তার মনের রাজকুমারকে সঙ্গে নিয়ে।

আমি একনিমেষেই ধ্বসে গেলাম।রাজার আসন থেকে নেমে চলে এলাম রাখালকুমারের কাতারে।তবু চেষ্টা করলাম।আবার যদি রাজকন্যার মনের আসনটা দখল করতে পারি!কিন্তু সময়ের সাথে বুঝলাম সম্ভব না।তার মনের রাজপুত্র আমি কখনোই হতে পারবোনা।
তারপরেই সিদ্ধান্ত নিলাম আমার মনের রাজকন্যা আমার না হোক।অন্তত তার মনের রাজপুত্র তার হোক।

আর সেই চেষ্টাই আমি রাখালকুমার এখন নিজের স্বপ্নের বিনিময়ে আমার রাজকন্যার সাথে তার মনের রাজপুত্রের স্বপ্ন কিনতে ব্যস্ত।

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৫:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×