somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসর্গ- ২

১১ ই জুলাই, ২০২১ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমার ওয়ালটাতে যা কিছু লিখি আমি তা শুধু আমার খেয়াল-খুশীতে!
নিজের জন্যেই লিখি আমি। কারো না কারো তো চোখে পড়বেই; কেউ না কেউ তো পড়বেই!
রিঅ্যাক্টের আশায় আমি কিছু লিখিনা। অতো রিঅ্যাক্ট বিক্রী করে আমি বড়োলোক হবোনা।

তো যা বলছিলাম!
রাতে অনেক ভাবনায় তো আসে মনে। হাজার রকমের চিন্তা; অজস্র নির্ঘুম রাতের হিসাব কিংবা স্বপ্নালু ভবিষ্যত!
যার মনে চাপা কষ্ট সে হয়তো ধোয়ার সাথে কষ্ট উড়াই আর কেউ হয়তো মুঠোফোনের এই প্রান্তে স্বপ্নের জাল বুনে।
ভিন্ন ভিন্ন মানুষ আর তাদের চিন্তা এবং আবেগের ভিন্নতা।
দিনশেষে সবাই এসে এক বিন্দুতে মিলে যায়! চাওয়া-পাওয়ার হিসাব মিলাতে হিমশিম খাই।

এইতো ২-৪ দিন আগেও আমার গল্পে পূর্ণতা ছিলো। "সব পেয়েছির " দেশে ছিলাম। স্বপ্নালু একটা জীবন। ঝকঝকে ছিলো একদম ভবিষ্যতটা। মসৃণ মনে হচ্ছিলো সবকিছু।

দিনশেষে কিছুই আসলে আমার হয়নি! আসলে কিছু বলতে মনের সুখটা বুঝাচ্ছি। বাকি সবকিছু যথাযথ জায়গাতেই আছে।
রুটিন মাফিক সবকিছুই চলছে আমার জীবনে। খালি চোখে যা কিনা একেবারে পরিপূর্ণ একটা জীবন। কেউ কেউ তো বলে, "মামুন ভাই, জীবনে তো অপূর্ণতা একটাই। একটা বউ পেয়ে গেলেই হলো।জীবন পরিপূর্ণ এবং ধন্য!"
আমি শুনি আর হাসি।
যাদের বউ আছে তাদেরকেও তো দেখেছি।

আমি জানি আমি কি অপূর্ণতা বয়ে বেড়াচ্ছি আমার মনের ভিতর। আমি হাসছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। বাইরে থেকে পুরোপুরি স্বাভাবিক। কিন্তু ভিতরটাতে আমার এক গন্ডা না পাওয়ার হাহাকার। কেউ সেটা আমার মতো করে বুঝবেনা। অনুভব করবেনা।
তাই সেটা নিজের মতো করে মনে পুষে রাখবো হয়তো অর্ধশতাব্দী ধরে।

একেকজনের অপূর্ণতা আসলে একেক জায়গাই! যা আমি অনুভব করবো তা অন্য কাউকে বুঝানো সম্ভব না। জীবনের হাহাকারটা কাউকে দেখানো যায়না। কেউ অনুভব করবেনা আমার দুঃখটা আমার মতো করে। দিনশেষে গুণতে গেলে সবার হিসাবখাতায় গন্ডা গন্ডা অপূর্ণতার ফিরিস্তি পাওয়া যাবে।
দিনশেষে হিসাব মিলাতে গেলে হিসাব খাতা শেষ হবে। ফিরিস্তি শেষ হবেনা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২১ রাত ৩:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×