somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আংশিক ভগ্নাংশ জামান
সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

প্রিয় অতীত

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মানুষ যেটাকে এক্স, ওয়াই, জেড বলে চালিয়ে দেই, আমি সেটাকে প্রিয় অতীত বলি।
কারণ ওই অতীত আমার জীবনের অনেক অপরিণত চিন্তা-ভাবনাকে পরিপূর্ণতা দান করেছে। ভবিষ্যতের জন্যে আমি কতোটা প্রস্তুত সেই শিক্ষা আমি পেয়েছি আমার প্রিয় অতীতটা থেকে। বুঝতে শিখেছি আমি মানুষটা কতোটা কি করতে পারি শুধু ইচ্ছার জোরেই!
কতো মানুষের জীবন বদলাতে পারি শুধু ইচ্ছাশক্তির জোরেই!

একসময় নিজেকে সামাজিকতা বিবর্জিত আবেগ-অনুভূতিসম্পন্ন রোবট ছাড়া আর কিছুই মনে হতোনা। মেশিনের মতো কাজ করতাম আর নিজেকে নিয়ে মগ্ন থাকতাম।
সেই আমি এখন বুঝি আমি কতোটা মিশতে পারি মানুষের সাথে। এখন আমি কোনো পিচ্ছির কাছে বড়ো ভাইয়া আর কারো কাছে অতীত নিয়ে থাকা সব অভিযোগ জমা দেওয়ার আস্ত একটা অভিযোগের বাক্স! আবার কারো কাছে সবকিছু শেয়ার করার মতো বিশ্বস্ত একজন বড়ো ভাই!
এসব কিছুই আমার প্রিয় অতীতটার কারণেই বুঝতে শিখেছি।

জীবনটা দুই দিনের! কি দরকার মনে এতো অভিযোগ রেখে তিল তিল করে নিজেকে নিঃশেষ করার? যার জন্যে আপনার এতো কষ্ট, দুঃখ একটু খোঁজ নিলে দেখবেন তার চিন্তাতেও আজকাল আপনার বসবাস নেই। অতীতের পাতাটা খুললেই দেখবেন সেখানে এখন নতুন কারো ঘর; নতুন কারো অস্তিত্বের প্রলেপে আপনি বিস্মৃতপ্রায়!

অভিযোগ জমতে জমতে পাহাড়-সমান হয়ে যায় বলেই আপনার কষ্ট হয়! আপনার মনে যতোদিন অভিযোগ থাকবে মানুষটাকে নিয়ে ততোদিন আপনি ভুগবেন যন্ত্রনায়!
তারচেয়ে বরং অভিযোগের বাক্সটা ছুড়ে ফেলুন মন থেকে। কোনো অভিযোগ রাখবেন না মনে।
বরং ভাবুন সেই অতীত আপনাকে কি শিখিয়েছে! আপনাকে কতোটা বাঁচার উপযোগী করে তুলেছে!

অনেকেই একজনকে ভুলার জন্যে হুট করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে! কখনোই এটা ভাববেন না যে মনে একজনকে রেখে জীবনে নতুন কাউকে আনলেই আপনি অতীত ভুলে যেতে পারবেন! এটা পুরোপুরি ভুল। এতে শুধু শুধু আরেকটা মানুষের জীবন নষ্ট করা হবে। আপনার সাথে যা হয়েছে সেটা যাতে অন্য কারো সাথে না হয় এটুকুই প্রার্থনাতে রাখবেন! খেয়াল রাখবেন আপনি নিজেও যেনো কর্পোরেট মানুষ তৈরীর কারখানাতে পরিণত না হন! তারচেয়ে বরং সময় নিয়ে নিজেকে নিজে শক্ত করুন। মানসিকভাবে প্রস্তুতি নিন।
তারপর নাহয় ভবিষ্যত নিয়ে ভাবলেন!

ভুল তো মানুষেরই হয়। জীবনের কোনো না কোনো সময় করা ওই ভুল আপনাকে যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটাই হয়তো আপনার শ্রেষ্ঠ প্রাপ্তি। অন্তত জীবনে দ্বিতীয়বার ভুল করার আগে তো দশবার ভাববেন!
প্রাপ্তি হিসেবে এটাই বা কম কিসে?

আপনার হাজার আকুতিতেও যে বুঝেনা মুছে ফেলুন তাকে মন থেকে। নিজের পুরোটা দিয়ে চেষ্টা করা স্বত্ত্বেও যখন ব্যর্থতাই পাওনা হয় তখন সরে দাড়ান যে জায়গাতে দাড়িয়ে আপনি ভুল করেছেন! সিদ্ধান্তু ভুল ছিলো।আপনি ভুল ছিলেন।
এতোসব ভুলের শিক্ষা একটাই। অব্যাহতি নিন।
চেষ্টা করুন সবকিছু পজিটিভ ভাবে নেওয়ার। নতুন লক্ষ্য ঠিক রেখে নিজেকে ব্যস্ত রাখুন। বেঁচে থাকার চেষ্টা করুন হাসিমুখে। সব অভিযোগের ভার থেকে মুক্তি দিন নিজেকে। মুক্ত করে দিন তাকেও যে আপনাকে ভুলেছে নতুনের ভিড়ে। ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায়।

আপনিও ভালো থাকুন..
নতুন একটি সূর্যোদয়ের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×