ভারতের চন্দ্রযান২ বানাতে খরচ পড়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। আর আমাদের শেয়ার বাজার থেকে ১৫ দিনেই লোপাট হলো ২৭ হাজার কোটি টাকা! দেশে ন্যায় নিষ্ঠ একটি সরকার ব্যবস্থা থাকলে আর এরকম খুল্লাম খুল্লা দূর্নীতি রোধ করা গেলে বাংলাদেশ এই টাকায় ২৭ বার চন্দ্র জয় করতে পাড়তো।
সরাসরি বিনিয়োগ কারী ছাড়া দেশের মানুষের এতে কিছু যায় আসেনা। তাদের পকেট থেকে তো আর দুই আনা যায়নি। কিন্তু এর ভরপায় যে সাধারণ মানুষের থেকেই করা হবে তা ভেবে দেখবেন কয়জন?
আগেও এর থেকে বড় বড় লোপাট করেও তারা পাড় পেয়ে গেছে। ২৭ হাজার কোটি টাকা লোপাট অথচ ২ কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাবার কারণে সাবেক প্রধানমন্ত্রী, একজন বয়োবৃদ্ধ মা জেলের মধ্যে। হল মার্ক, শেয়ার বাজার ধস, ব্যাংকের ভল্টে রাখা সোনা তামা, পাথর চুরি, রিজার্ভ ফান্ড চুরি, সম্প্রতি ২৭ হাজার কোটি টাকা লোপাট! আর দেশের মানুষ মেতে আছে গুজবে নিরীহ মা-বাবাকে মারতে। আর কত ঘুমাবেন?
#WakeUpBangladesh

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



