somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জসিম উদ্দিন জয়
বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | 19

জসিম উদ্দিন জয় এর বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাগুচ্ছ

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জসিম উদ্দিন জয় এর
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাগুচ্ছ


কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা

বঙ্গবন্ধু থেকে স্বাধীনতা, মানে একটি দেশ
কবিতার খাতায় লিখি যতবার,
গর্বিত তৃষ্ণায় শিহরণ জাগে ততবার,
লেখার হয় না শেষ, একটি বাংলাদেশ।

বঙ্গবন্ধু থেকে যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে মানচিত্র
পৃথিবীর পাতায় আকাঁ যতবার
আমরি বাংলায় গর্জে উঠি ততবার
অহংকারে হয়না শেষ, একটি বাংলাদেশ।

বঙ্গবন্ধু থেকে কাব্য, যুগান্তরের মহাকাব্য
শত বছরের শোষন নিপিড়ন
নির্যাতিত বাঙ্গালীর মুক্তির স্বদেশ
রক্ত¯œাত পবিত্রভূমি, একটি বাংলাদেশ ।

বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ, মানে জীবন্ত ইতিহাস
স্বাধীন বাংলা আমি দেখি যতবার,
পল্লবীত চোখে খুজিঁ ততবার
খোঁজার হয় না শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি মহানায়ক
আদর্শে উজ্জ্বিবিত চির অম্লান হে পিতা
শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং তোমার ছবিটা
লেখা হয় না আমার একটি অমৃত্য কবিতা
লেখা হয় না এই বর্ষার শোকের কবিতা
কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা।

¬¬¬----------------------------------------------
বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ


পৃথিবীতে একটি জাতি একটি ভাষা একটি দেশ,
বাঙালী, বাংলা ও বাংলাদেশ ।
একটি স্বাধীনতা একটি নাম আজীবন বহমান,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
১৯২০ সালে জন্ম মুজিব টুঙ্গিপাড়ায় বাড়ি ,
নিপীরিত বাঙালির মুক্তির দিশারী।
বীর মুজিব ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়ে,
মিশনারী স্কুলে তখন ৮ম শ্রেণীতে পড়ে।
অবিসংবাদিত নেতা মুজিব জাগ্রত জনতার তরে,
জীবনে প্রথম মুজিব কারাবরন করে।
বাঙালীর ন্যায় প্রতিষ্ঠায় সংগ্রামে ছিলো অবিরত,
জেল-জুলুম আর অত্যাচারে হয়েছে কত-ক্ষত।
¬¬
৪৯ সালের ২৩ জুন আওয়ামীলীগ গঠন করে,
৪৭ এর দেশ ভাগের আন্দোলনে লড়ে।
৫২‘র ভাষা আন্দোলন, ৬৬‘র ছয়দফা আন্দোলন,
৬৯-এ গণঅভ্যুত্থান পেরিয়ে ৭০ এর নির্বাচন।

পাক-হানাদার পাকিস্তানীদের কত-শত শোষন,
প্রতিবাদে রেসকোর্স ময়দানের জ্বালাময়ী সেই ভাষন।
৭মার্চের অগ্নিঝড়া সেই ভাষন ছিলো সঠিক এবং শুদ্ধ
যার আহ্ববানে মুক্তির লড়াইয়ে শুরু হলো মুক্তিযুদ্ধ ।
যুদ্ধ জয়ে স্বাধীনতা এসেছে, এসেছিলো তোমার ডাকে,
শান্তির পায়রা স্বাধীন দেশে উড়ঁছে ঝাঁকে ঝাঁকে,
নিষান উড়িঁয়ে কিশোরী দেখো বাংলার ছবি আঁকে।
¬¬¬
স্বপ্নদিয়ে গড়েছিলো মুজিব সোনার বাংলাদেশ ।
বিশ্বের কাছে রূপকার তুমি স্বাধীন বাংলাদেশ ।
তপ্ত বুলেটে, ১৫ আগষ্ট, ৭৫‘এর এক কালরাত্রী,
সপরিবারে নিহত হন সর্বকালের এই অবিযাত্রী ।
নেতা মুজিব জীবন দিয়ে বাঙ্গালীকে করেছে মুক্তি,
জাগ্রত মানোবোতা আর অসাম্প্রদায়িকতার শক্তি
¬¬
যতদিন রবে বাংলার মানচিত্র পৃথিবীতে বহমান,
পাহাড় চুড়ায় দাঁড়িয়ে তুমি, শেখ মুজিবুর রহমান ।
তোমার কাছে বাঙালীর-বাংলাদেশ থাকবে চির-দেনা,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু ও মুজিব-সেনা।

বাংলার বাঙ্গালী উচ্চকর শীর,
বাহুতে যত বল, গর্ব করে বল ।
আমার পরিচয় আমি বাঙালী
বাংলা আমার ভাষা, আমার দেশ বাংলাদেশ,
আর বঙ্গবন্ধু মানেই,
অন্ধকারে আলোর মশাল একটি বাংলাদেশ।
-----------------------------------------------

কোটি অতন্ত্র প্রহরী



৭৫ মানে পৃথিবীর কলংকিত এক স্বদেশ,
যার বুকে জন্মেছিলো একটি বাংলাদেশ।
কালো নীল নকশা আর গভীর ষড়যন্ত্র,
বিধ্বস্ত করেছিলো, বাংলাদেশ তার গণতন্ত্র।
১৫ আগষ্ট অন্ধকারে ছেয়ে যাওয়া একটি দিন,
পৃথিবীর মাথানত, শোধাবো কি করে তার ঋন।
পরাজিত হিংস্রতায় বুনেছিলো ষড়যন্ত্র যত মিথ্যা,
মুজিব তোমায় স্বপরিবারে করেছিলো তারা হত্যা।
হত্যা করেছিলো ছোট্ট অবুঝ দুধের শিশু মানব,
পাশন্ড, নিষ্ঠুর, বর্বর, কতটা জগন্ন, হিংস্র দানব।
মুজিব আমার বিশ্বাস মুজিব আমার দেশ,
যার জন্ম না হলো, হতো না, একটি বাংলাদেশ।
সেই পুরোনো শুকুন আবার ২১ আগষ্ট ২০০৪
জনকের কন্যাকে করতে চেয়েছিলো ছারখার
বর্বর গ্রেনেড হামলায় রক্তাক্ত করেছে স্বদেশ,
রেখেছে আল্লাহ, শেখ হাসিনা ও বাংলাদেশ।
তোমার কন্যা গড়ছে বাংলাদেশ যা ছিলো তোমার স্বপ্ন,
আজ বিশ্বের কাছে জননেত্রী ১৬ কোটি মানুষের রত্ম ।
যতই আসুক ঝড়তুফান আর শত্রুদের সতন্ত্র কু-ফরী,
ভয় নেই পিতা আমারা আছি ১৬ কোটি অতন্ত্র প্রহরী । ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×