
জসিম উদ্দিন জয়
পৃথিবীটা যেমন ভাবনাটা তেমন
নদীর আছে খোলা আকাশ,
মাতাল হাওয়া আর বৈরী বাতfস ।
আমার আছে এক মায়াবিনী দেবী,
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।
মনে পড়ে সেদিন
ফাগুনের আকাশ সুরের বাতাস বসন্তের দূপুর
শুকনো পাতার মমরে আলতা পায়ে বাজালে নূপুর
এলে তুমি এলো চুলে খোলা প্রান্তর
রূপের রূপসী তুমি দোলাও অন্তর
ভালোবাসি বলতে পরি, এ আমার গভীর আকুতি
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




