আগামী কাল আমার ক্রসফায়ার হতে পারে।
২১ শে মে, ২০১৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জা।য়ে।দ। হো।সা।ই।ন। লা।কী।
---------------
তোমার আর আমার প্রেম-ভালবাসার ভেতরে এখন মনে হয় চিরুনি অভিযান চলছে! যদিও আমি রোজ প্রায় সত্তর বার করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের মুখোমুখি হই। দেখি, পুরনো সেই আমি; যে তোমাকে প্রতিদিন প্রায় সত্তর বার করে ভালোবাসি। অথচ তুমি প্রায়শই বলো, আমাকে নাকি অপারেশন ক্লিন হার্ট করানো খুব দরকার! তবে কি আমাদের প্রেমের ভেতরেও এখন বাসা বেধেছে সন্দেহের পাললিক আঁধার? আমি তোমার সামনে দাঁড়িয়ে অবনত হয়ে সত্তর বার বলেছি আরতী, বোয়াল মাছের কলিজার মতো সতেজ আর নিস্পাপ আমার মন। তবুও, তুমি আমাকে প্রতিনিয়ত অপরাধী ভেবে ক্রসফায়ার করো। তোমার দেয়া আঘাতজনিত কারণে; আমার হার্টে হয়তো একদিন ঠিকই বাইপাস সার্জারি করাতে হতে পারে। এখন আমাদের পরস্পরের আলিঙ্গনের ভেতরেও খচ খচ করে বিঁধছে ক্রমাগত সন্দেহের ধারালো চাকু। এভাবে ভালোবাসা যায় না আরতী। তার চেয়ে ভালো হয়, আগামীকাল আর একটি ভূমিকম্প দিন প্রভু। ভেঙে চুরে আমার শরীর টুকরো টুকরো হয়ে যাক রানা প্লাজার মত। এতে যদি তোমার কংক্রিট মন টিস্যু পেপারের মত কিছুটা গলে!
----------------
গ্রন্থঃ একমুঠো প্রেম হলে কেটে যায় দিন।
জায়েদ হোসাইন লাকী
২১ মে, ২০১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন