আমার সব প্রেমিকার বিয়ে হয়ে যায় !
২৩ শে মে, ২০১৫ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জায়েদ হোসাইন লাকী।
--------------------
কলেজ জীবনে আমি এক সুন্দরী সহপাঠীর সাথে প্রেম করতাম। প্রায় তিন বছর টিকেছিলো সে প্রেম একদিন শুনলাম আমার সে সহপাঠী প্রেমিকাটির বিয়ে হয়ে গিয়েছে! বেশ কিছুদিন কষ্টে ছিলাম তখন। এরপরে, আমি যখন মাস্টার্স পরীক্ষা দেবো তখন আমার সেই সহপাঠী প্রেমিকারই ছোট বোন সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছে। একই ইউনিভার্সিটিতে। দেখা সাক্ষাৎ আর কথা বার্তার কোন এক ফাকে, একটা পর্যায়ে তার সাথেও আমার জমজমাট প্রেম হয়ে গেলো। এ প্রেমও চললো প্রায় এক বছর। একদিন শুনলাম, আমার সে প্রেমিকারও আচানক বিয়ে হয়ে গিয়েছে! এর পরে আমার স প্রেমিকাদের সাথে আর যোগাযোগ হয়নি অনেক দিন। আজ প্রায় দশ বছর পরে আমার সে প্রেমিকাদের সর্বকনিষ্ঠ বোনের সাথে দেখা হয়ে গেলো নিউমার্কেটে। অনেক কথা হলো। তার বোনেরা আমাকে এখনো নাকি খুব মিস করে তা তার মুখ থেকেই শুনলাম। আমি অবাক হলাম। তার সাথে আজ আমার অনেক কথা হলো। তাকে নিয়ে ড্রাইভে গেলাম, ধানমন্ডি লেকের পাড় দিয়ে দুজনে হাটলাম, ঘুরলাম আর খেলাম। অতঃপর, আবেগমথিত এক মুহুর্তে সে আমাকে জড়িয়ে ধরে প্রেমের প্রস্তাব দিলো! আমি শুধু তার চোখে চোখ রেখে হাসলাম আর মনে মনে বললাম, আমার সব প্রেমিকার বিয়ে হয়ে যায়। যদিও, তার বয়স এখন একুশ আর আমার মাত্র ঊন চল্লিশ !!
------------------
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন