বিদীর্ণ জীবনের মেটালিক ভেন্টিলেটরে
হিম কুয়াশার আঁচল ধরে ঝুলে আছি
সময়ের মাঝ পথে।
আমার যা কিছু অনন্ত কামনা যোজন যোজন,
তা তোমার চোখের চাহনিতে
লুকোচুরি খেলে ভোরের বাতাসে।
তোমার প্রেম ছিল যত এতদিন অফুরান,
আমি তার অবাধ্য বোধে ক্রমশ ভাসি
যমুনার জলে।
পথহারা পাখি যেহেতু ফেরেনা ঘরে,
আমি কী করে ফিরে আসি
সময়ের বিরুদ্ধ স্রোতে?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


