ডোম এখনো ছোঁয় মৃত যুবতীর ঠোঁট!
যদিও, প্রযুক্তির ইবলিস গুগলে ভর করে
দিনভর সভ্যতাকে করে ন্যুব্জ ধর্ষণ।
যৌবন এখন হয়ে উঠেছে বেশ প্রযুক্তিনির্ভর
পরাবাস্তব বৃষ্টিতে ভিজি আমি আকাশের কোলাজ দেখে

যেতে যেতে দূরে অন্ধকারে ডুবতে বসেছি
ভায়োলেন্সের চূড়া থেকে দূষিত জল গড়িয়ে পড়ে
শরীরে তৈরি হচ্ছে যান্ত্রিক মেদ; কষ্টের পিরামিড
চোখ মেললেই চতুর্দিকে দেখি কেবল
নষ্টে-ভ্রষ্টে মোড়া উত্তরআধুনিক মনুষ্য মর্ত্যকীট।
পৃথিবীর আয়ুষ্কাল বেড়ে মনে ধরে ঈশানের পচন
পৃথিবীর গড় আয়ু থেকে মানুষের পাপের আয়ু অনেক দীর্ঘ
সময়ের জীবাশ্মের উপরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গিয়েছি
নরকের চতুর্থ গলিতে, রোদনভরা যুগে
সুসময়ের বড় আকাল এখন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




