খাটের দৈর্ঘ্য প্রস্থ অমীমাংসিত থেকে যায়
রাত দেড়টা বেজে গেলে
এখনো তোমাকে অনুভব করি

খাট বদল হয় মাঝেমধ্যে;
শরীর দেখি সব একই !
মাঝরাতে ঘুমোতে পারি না জৈবিক হুইসেলে
এক সময় আলোকবর্ষ ধরে ঘুমিয়েছিলাম
তখন আমি কিশোর ছিলাম
এখন মুঠোফোনে যৌবন আসে রোজ
রাত দেড়টার ট্রেনে
যৌবনপ্রাপ্ত হয়েছি বলেই, বহুদিন শুইনি
নিজের বিছানায়।
মাথায় পাটিগণিত ঢুকলে মধ্যরাতে
যৌবন থেকে খসে খসে পড়ে অভিমানী
অমরাবতী নারী
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



