আমার ভিতরে দেখি, আমি নাই
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইবার শীতে খেজুরের রস চুরি কইরা খাওয়া হইলো না। এইবার শীতে সরিষার ক্ষেতে যাওয়া হইলো না। এইবার শীতে মায়ের হাতে বানানো পিঠা আর রসের জাউ খাওয়া হইলো না।

এইবার শীতে আমার অনেক কিছুই হইলো না। আমি গ্রাম থিকা উইঠা আইসা ঢাকা শহরে 'বাবু' সাজছি। ফালতু এই ‘বাবুর জীবন’ আমার আর ভালো লাগে না। মন পইড়া থাকে গ্রামের হাট-বাজার, সরিষা ক্ষেত, মোড়ের চায়ের দোকান, অমুকদের বাড়ীর উঠান আর আমাগো কুমার নদীর পাড়ে। গ্রামও কিরাম কইরা জানি আচানক শহর হইয়া যাইতাসে আর শহর হইতাসে আরো উত্তর-আধুনিক। আমি একটা ‘অর্ধেক ক্ষ্যাত আর অর্ধেক কর্পোরেট’ হইয়া পইড়া রইলাম। মনের ভিতরে একটা বাউল বাস করে, তারে গলা টিপ্পা মাইরা ফালাইছি। মনের ভিতরে একটা প্রেমিক আছিলো, হেতেরেও ধইরা রাখতে পারতেছি না। মনের ভিতরে একটা ‘মানুষ’ আছিলো, সেইটাও কিরাম কইরা জানি মাঝে মাঝে অমানুষ হইয়া উঠতেছে। এই যন্ত্রণার শহর ছাড়া আমি ‘গাধার’ যাওয়ার আর কোনো জায়গা নাই।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন