গত ২১ ফেব্রুয়ারীর ঘটনা । সাধারনত ২১শে ফেব্রুয়ারী ,পহেলা বৈশাখ,ভালবাসা দিবস,বসন্ত বরন এসব দিন গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে থাকে । অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাবি ক্যাম্পাসে ঘুরতে আসে । সবাই যখন ঢাবিতে ঘুরতে আসে তখন আমরা সাবেক এবং বর্তমান ঢাবির কয়েকজন ছাত্র সিদ্ধান্ত নিলাম ওই দিনটিতে মানুষের কোলাহল এড়াতে নারায়নগঞ্জের সোনারগাঁও ঘুরতে যাবো । যাই হোক সারাদিন ঘুরে বিকেলে আবার ক্যাম্পাসে আসলাম।
সন্ধ্যার দিকের ঘটনা । এমবিএ ভবনের সামনে আড্ডা দিচ্ছি এমন সময় হঠাৎ একটা কোলাহল সৃষ্টি হল প্রথমে গুরুত্ব না দিলেও পরে ঘটনা বুঝার চেষ্ঠা করলাম। দেখলাম ঢাবির বিভিন্ন হলের কয়েকজন শিক্ষার্থী মানুষকে ব্লাকমেইল করার চেষ্ঠা করছে ।বিশেষ করে যেখানটায় একটি ছেলে এবং একটি মেয়ে বসে আছে তাদেরকেই নাজেহাল করছে আবার কাউকে নানা কটু কথা বলছে !! তো একটি ছেলে এবং মেয়ে বসে আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করল তোমরা কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী । মেয়েটি বলল ঢাবিতে পড়ে এবং ছেলেটি বলল সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ।এটা শোনার পর তারা মেয়েটির উপর অনেক ক্ষিপ্ত হল । একজন বলে উঠল বেয়াদব মেয়ে তোমার লজ্জা করেনা ঢাবিতে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলের সাথে প্রেম করতে যাও !! এমন পরিস্থিতে ছেলেটি তার পরিচিত ঢাবির এক বড় ফোন দিতে গেলে তারা আরও ক্ষিপ্ত হল ! বলে উঠল তোর কোন বাপ আসবে আসতে বল !!
একজন তেড়ে গিয়ে ছেলেটি কয়েকটি ছড় বসিয়ে দিল ।
ছেলেটি উপায় না দেখে তাদের পায়ে পড়ে রইল ভাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সাথে সাথে মেয়েটিও ক্ষমা যাচ্ছে । কিন্তু তাতে তারা শান্ত হচ্ছে না তারা বারবার বলছে ছেলেটি কেন তার ঢাবির পরিচিত ভাইকে ফোন দিতে গেল । এদিকে অনেকেই ঘটনা দেখছে কিন্তু ভয়ে কিছু বলার সাহস পাচ্ছিল না । ভাবলাম এখানে এত ক্ষমতাধর ছেলেগুলো কোন হলের । আমার আবার এক ছোট ভাই সূর্যসেন হলের পদপ্রাপ্ত নেতা ভাবলাম ওদের পোলাপাইনই হবে । তাই সাহস করে আমার এক বন্ধু এগিয়ে বলল আপনারা এদের সাথে এমন করছেন কেন তারা আমার বন্ধুকে বলে উঠল আপনি কোন হলের ছাত্র বন্ধু যখন বলল আমি সূর্যসেন হলের এরপর দেখি তারা কিছুটা নমনীয় হল এবং বলল আপনার কারণে আজকে এদের রক্ষা হল তা নাহলে এদের আজকে খবর ছিল । ভাবতেই অবাক লাগে ঢাবির স্টুডেন্টরা হল জাতির বিবেক তাদের কাছে এমন আচরণ কখনোই কাম্য নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





