somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশজুড়ে পুলিশের ভূরিভোজ !!!!!!!!!!!!!!!

১৬ ই জুন, ২০১১ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১৬ জুন (শীর্ষ নিউজ ডটকম) : পুলিশ বাহিনীতে শুরু হয়েছে ভূরিভোজ। এজন্য পুলিশ সদর দফতর থেকে দেশের ৬ মহানগর , পুলিশের ৮টি রেঞ্জ , ৬৪ পুলিশ সুপার, র‌্যাবের বিভিন্ন ইউনিট এবং বিশেষ শাখায় টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন সহ সকল মেট্রোপলিটন থানার জন্য ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। তবে পুলিশ সদর দফতরের কোনো কর্মকর্তা এ ব্যাপারে মুখ খুলতে চাননি।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, দেশব্যাপী ভোজের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখার ঢাকা সিটি জোনে ভোজের আয়োজন করা হয়। এতে বিশেষ শাখার অতিরিক্ত আইজি জাভেদ পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। খাবারের তালিকায় ছিল পোলাও, রুই মাছ / মৃগেল মাছ, মুরগি , গরুর গোস্ত এবং পানীয়।

রমনা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, কর্তৃপক্ষের কাছ থেকে টাকা পেয়েছেন তারা । ঊর্ধ্বতন কর্মকর্তারা এ টাকা কোথায় পেয়েছেন তা তিনি জানেন না। ওসি রফিক বলেন, একদিনে সকল স্টেশনে ভোজের আয়োজন করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। নিজ নিজ সুবিধা মতো সময়ে ভোজের আয়োজন করা হবে।
কেন এ ভোজ ? এ প্রশ্নের জবাবে পদস্থ এক পুলিশ কর্মকর্তা শীর্ষ নিউজকে নাম না প্রকাশের শর্ত দিয়ে জানান, বিরোধী দলগুলোর ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে আইন -শৃংখলা কঠোর হাতে নিয়ন্ত্রণ করায় এই বিশেষ ভোজের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের বক্তব্য জানতে টেলিফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তার বক্তব্য পাওয়া যায়নি।
(শীর্ষ নিউজ ডটকম/এমজে/এনএইচকে/এআইকে/১৮.২০ঘ.)
Click This Link

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×