কি সহজেই রাস্তা পার হয়ে যায়।
যেন ওরা নিশ্চিত জানে ওরা মরবে না।
আমি অবাক চেয়ে থাকি।
একদিন আমিও পেরুতাম বাধা অনায়াসে
সম্পর্কের ফাক গুলোর মধ্য দিয়ে
ফাকি দিয়ে চোখ।
একদিন পথে টাকা হারিয়েছিলাম দশটা।
আর সে দুঃখ ছুয়ে ছুটে ছুটে চলেছি
তীব্রতার প্রচন্ডতায়।
একে একে পেরিয়েছি সামনের মানুষটিকে
একদিন।
সেদিন বুঝতাম
মাথার কোষে কাব্য লিখতে লিখতে
ছুটতে ছুটতে কি দারুন প্রসব যন্ত্রনা।
মন্ত্রের লাইন কবিতায় আওরাতে আওরাতে
ছুটে যেতাম আমি
একদিন।
আজ আমি রাস্তার পাশে দাড়িয়ে আছি ঠাঁয়।
খুজে ফিরি এতটুকু পথ
দম ফেলবার।
পথ পেরুতে পারিনা আমি।
আজ আমি নিশ্চিত জানি,
আমার তীব্র মৃতু্য হবে
মণষার ভীষণ বিষে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






