হঠাৎ কথা হলো সেদিন বনবাতাসীর সাথে। না, সামনা সামনি নয়, ফোনে। তারে আমি দেখিনা বহুদিন, সেই গতজনমের পর আর দেখা হয়েছে কখনো বলা যাবে না। তবু তার ফোন হঠাৎ, এমন এক রিংটোনে যা সচারচার বাজে না আমার ফোনে। আমার খানিকটা সময় লাগলো বুঝতেই, ঘুমের ঘোরে, আমার ফোন এসেছে। বনবাতাসী ফোন করেছে আমারে।
প্রতিদিন সকালেই ফোন বাজতো তখন, অথবা আমি বাজাতাম বনবাতাসীর। সেই দিনগুলোর মতই শুরু। 'হাত মুখ ধুয়েছো?' উত্তর আগের মতই, 'না'। 'ঠিক আছে হাত মুখ ধুয়ে ফোন দাও আমাকে।' খানিকটা সময় পাওয়া গেল ধাতস্ত হবার। আমি ধীরে সুস্থে বিছানা ছাড়লাম, হাতমুখ ধুলাম, চা খেয়ে সিগারেট ধরাতেই আবার ফোন,' কি, ঘুমিয়ে পড়েছিলে আবার?' কন্ঠে খানিকটা অবিশ্বাস, অবান্তর। আমি বললাম, 'না, এই তো ফোন দিচ্ছিলাম।'
তারপর কথা, অনেক অনেক দিন পর, খানিকটা গল্প। পুরানো কথা, নতুন সময়ের খানিকটা তথ্য, কিছুটা সংকচ নিয়ে তার প্রেমিকের নাম, আমার প্রেম প্রসঙ্গ, ক্যারেকটারলেস বলে খানিকটা মজা, খুনসুটি। কখনো, কোথাও পথে দেখার অনুভুতি-সংকচ, আর শেষে আবার দেখা হলে কথা হবার সম্মতি।
বিদায়, বিদায় পরিচিতা ........
(হ্য়তো চলবে)
(ভয় নেই কৌশিক, নামটা রূপক অর্থে ব্যবহার করেছি। যদিও আপনার অনুমতি ছাড়াই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


