কে কোন জেলার,কে কেপ্রিয় ব্লগার,কে ছেলে আর কে মেয়ে ব্লগার ইতাদি ,ইত্যাদি ব্লগে অনেক ধরণের জরিপ হয়.....এইসব জরিপে মজা পাই বলে ঐসব পোস্টে মন্তব্য ও করা হয়। এটা ও সেই টাইপের একটা জরিপ অর্থাৎ কার রাগের প্রতিক্রিয়া কেমন হয়......নিজের বদনাম কেউ নিজে থেকে স্বইচ্ছায় করতে চায় না । যদি ও এটা নিছকই জরিপ তবু ও তো নিজের বদ স্বভাবের কথা বলতে হচ্ছে,তাই আগে নিজেরটা দিয়েই শুরু করছি
*রাগের সময় সামনে যা পাই তা শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মারি(ভাবখানা এমন যে লাথি দিলেই সব রাগ শেষ...যদিও বেশীরভাগ সময় নিজের পায়েই ব্যাথা পাই)
**মনে যত রাগ থাকে সেটা মনেই জমা করে কালনাগিনীর মত ফোঁস ফোঁস করতে থাকি... এরপর যার সাথে রাগ হলাম তাকে সামনে পেলেই হলো (সেটা ফোনে,ফেস টু ফেস,কিংবা মেসেন্জারে যেখানেই হোক না কেন) মনের সব বিষ ঢেলে কথা শুনাই। এরপর আমি থাকি পরম শান্তিতে আর যারে ধোলা দিলাম সে চরম অশান্তিতে
***মাঝে মাঝে আবার গন্ডারের মত হয়ে যাই....একদম স্বাভাবিক থাকি অর্থাৎ আজ যা নিয়ে রাগ করার কথা সেটার প্রতিক্রিয়া ৭ দিন পরে শুরু হয়.......এটা নিজের কাছেই ভয়াবহ রাগের প্রতিক্রয়া মনে হয় কারণ এই ৭ দিনে সময় নিয়ে রেডি হতে থাকি কি বলে এ্যাটাক করবো
.........
.......
......
....
...
..
.
(এটা ঢংঙ্গীমূলক জরিপ পোস্ট যার ভালো লাগে সে অংশগ্রহণ করবে....না লাগলে বয়কট করবে)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



