somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সব ভাবনায় আচ্ছন্ন আমি

০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জমিন



এটা আমার জমিন। জমিনের মালিকানা নিয়ে অনেক কাল মামলা ছিল জমি দখল নেয়া মানুষ রুপি জানোয়ারদের সাথে। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত এই মামলা গড়িয়েছে। অবশেষে,আমার পক্ষে রায় হওয়ায় এই জমিন এখন আমারই। মামলায় পরাজিতরা , যারা যুগের পর যুগ এটা নিজেদের ভেবেছে , তাদের আর কোন থাকার জায়গা না থাকায়- কান্নাকাটির জন্য মানবিক কারনে এখানে বসবাসের অনুমতি দিয়েছি। থাকতে দেয়া মানে জমিনের অধিকার দেয়া নয়। মাঝে মাঝে এরা এটা ভুলে গিয়ে জমিনের মালিক হবার পুন:স্বপ্ন এখনো দেখে। এখন কি এদের জমিনের মালিকানা ছেড়ে দেব ? প্রশ্নই ওঠে না। আমি এতটা উদার নিজেকে ভাবি না এখনো।
যারা এদের প্রতি সদয় হতে বলেন - আমি নিশ্চিত তাদেরও কোন নিজস্ব কোন জমিন নেই বা ছিলও না । তারাও ওই ওদেরই মত ।

মুদ্রা



দেশে অনেক খ্যাতনামা প্রবন্ধকার, নিবন্ধকার ও সমালোচক আছেন। খুব নামি এরা। একনামে চিনবেন সবাই যারা একটু সমাজিক বা লেখালেখি করেন । বঙ্গবন্ধু কি কি ভুল করেছেন, রক্ষী বাহিনীর অত্যাচার, সিরাজ সিকদার হত্যা, ছাত্রলীগের সন্ত্রাস ইত্যাদি বিষয়ে এরা খুব সুনিপুণ ভাবে লিখে থাকেন। শব্দ চয়ন , লেখার গঠন ও সূত্র অসম্ভব রকমের মজবুত। কিন্তু ওনারা এটা বলেন না - ৭৫ পরবর্তী কতজন মুক্তিযোদ্ধা সামরিক অফিসার বিভিন্ন অভ্যুথানে খুন হয়েছেন । কর্নেল তাহেরের ফাঁসি, তারেক রহমানের দুর্নীতি , ছাত্রদলের সন্ত্রাস এ বিষয়গুলো তাদের লেখায় খুজে পাইনা।

আর একদল আছেন , যাদের লেখায় থাকে , শহীদ জিয়ার ভাংগা সুটকেস আর ছেড়া গেঞ্জির কাহিনি, তারেক জিয়া, মামুন এর বিভিন্ন দুর্নিতির ঘটনা , বিএনপি ক্ষমতায় থাকাকালীন ছাত্রদলের সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি । কিন্তু এদের লেখায় থাকে না : শেখ হাসিনার আর একটি নতুন বিমানবন্দর , তেল ও গ্যাস অনুসন্ধান , ট্রানজিট , সীমান্ত হত্যা , ছাত্রলীগের সন্ত্রাস ও চাঁদাবজি এবং যুদ্ধাপরাধীদের প্রতিকী বিচারের ওয়াদা ।

আমার কারো লেখাই পড়তে ইচ্ছে করেনা।


জ্ঞান
বুর্জয়া , পেটি বুর্জয়া , মুৎসুদ্দি , শ্রেণীশত্রু , বিপ্লব ও প্রগতিশীল এইসব শব্দ আমার ভালো লাগে না। আমি নিতান্তই একজন খেটে খাওয়া সাধারণ মানুষের চিন্তা চেতনায় বন্দি। সব ধরনের সম্ভাবনা থাকা সত্বেও এই শব্দগুলোর ধারকদের গন সংশ্লিষ্টতা দৃশ্যমানতা লক্ষ্য করা যায় না। আমরা যারা অতি সাধারন, আমাদের জ্ঞানহীনতার এর একটা কারন হতে পারে। জ্ঞান নামক অপার্থিব বস্তুটি যে শুধু তাদেরই আয়ত্তে ।

সাধারণের সাথে সাধারন হয়েই থাকতে চাই।


পাগল নামা


ছোট বেলায় শোনা কাহিনি এটা ।
মদন নামে এক পাগল ছিল । সে এলাকায় পাগলা মদন নামে পরিচিত ছিল। এলাকায় আসার পরে সে কোনদিন গোছল করেছে, এমনটা কেউ দেখেনি। গায়ের দুর্গন্ধে কেউ কাছে টিকতে পারতো না। স্বভাবতই তাকে সবাই এড়িয়ে যেত। নিদেন পক্ষে এড়াতে না পারলে, নাকে রুমাল বা হাত চেপে সবাই দুর্গন্ধ থেকে রক্ষা পেত। সবার নাক চাপা দেখে পাগল মিটিমিটি করে হেসে বিড়বিড় করে বলতো "পরিস্কার পরিচ্ছন্ন থাকলে তোদের এমন কষ্ট পেতে হত না। "

আসলে পাগলা মদন নিজের গায়ের দুর্গন্ধে ছোট বেলা থেকেই অভ্যস্থ হয়ে গিয়েছিল। নিজের দুর্গন্ধ সে পেতনা । সে ভাবতো সবার গায়ে দুর্গন্ধ তাই নাক চাপছে ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৬
১১১টি মন্তব্য ১১১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×