somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর - ব্যানানা রিপাবলিক অফ হানুলুলু

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালতুরো

আনা বুশো ভালতুরো প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ।
বাংলা মানে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ বেশ বিব্রত ।
বেশ কিছু বিষয় নিয়ে বেশকিছুদিন ধরেই প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ বেশ বিব্রত ।
দেশে এবং দেশের বাইরে বেশকিছু বিষয়ে স্যাটায়ার হচ্ছে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ও তার সরকার কে নিয়ে কে নিয়ে ।

এটা নুতন কিছু নয় । ক্ষমতায় আসবার পর থেকেই প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ বিরোধীতা দেখছেন, স্যাটায়ার দেখছেন নানা বিরোধী গোষ্ঠীর । বিদেশী মহলের । প্রেসিডেন্ট হিসেবে তিনি কিছু আমলে নেন ।
কিছু আমলে নেননা ।
যাদের বিষয়গুলো আমলে নেন তাদের সাক্ষাৎ হয় "মুল্লুকুল রাইল কোতোয়াল ডিপামেন্টের" সাথে । মানে তারা শেষ । এই কোতোয়াল ডিপামেন্টের সাথে যাদের দেখা হয় তারা হয় জীবন হারান,
নয়তো জবান হারান ।
ব্যানানা রিপাবলিক হানুলুলুর ভাষায় যেটাকে বলা হয় "জবাতু ওল শ্যাষাতু । জবান শেষ নইলে জীবন শেষ ।

আবার বেচে না ফিরলে অনেকেই আর কখনো ফিরে আসেন না ।
আবার বেচে ফিরলে আর কথা বলেন না । কি হয়েছিল কোতোয়াল ডিপামেন্টে ?
কি ঘটেছিল সব কথা যেন নিমিষেই ভুলে যান ।
এরমাঝে যাদের সামর্থ্য থাকে তাদের অনেকেই বিদেশে পাড়ি জমান যান ।
আবার আমলে না নেয়া কিছু বিষয় প্রেসিডেন্ট আবজেল মোহাম্মদ ছেড়ে দেন ।
সব বিষয় সব সময় তো আর আমলে নেয়া যায়না ।

এইবার শাহ আবজেল মোহাম্মদ বেশ বিব্রত ।
এক নামী দামী পত্রিকা হানুলুলু টাইমস, প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের একটা সিদ্ধান্ত নিয়ে খবর, সম্পাদকীয় , উপসম্পাদকীয় করছে । যেটাকে বলা যায়, তারা অনেকটা স্রোতের বিপরীতে হাটছে । বিরুদ্ধমতকে উসকানী দিচ্ছে ।
হানুলুলু টাইমসের সম্পাদক কে ডেকে চাবকায় বত্রিশ পাটি দাত ফেলতে পারে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ।
বা, কোতোয়াল, (কোতোয়াল মানে পুলিশ ) ট্যাকস অফিসার, দিয়ে হয়রানী করতে পারেন । কিন্তু সেটা করা যাবেনা । সম্পাদক মানুষ চাবগাইলে, থাপরাইলে, হয়রানী করলে দেশ বিদেশের নানা মিডিয়াতে খবর হয়ে যেতে পারে । সেটা তার ইমেজের ক্ষতি করবে । সম্পাদক কে অন্যভাবে সাইজ করতে হবে ।

ঘটনার যেভাবে শুরু হয়েছিল, হানুলুলু শহরের রাস্তার ধারে ফুটপাতে এক ভবঘুরে পাগল কিচিমের লোক হাতে কাপড়, পলিথিন পেচিয়ে মুষ্ঠিবদ্ধ অবস্থায় বসে ছিল । আস্তে আস্তে দু একজন করে মানুষ জমা হয় তার মুষ্ঠিবদ্ধ হাত দেখবার জন্য ।
মানুষজন হাত খুলতে বলে কিন্তু সেই ভবঘুরে হাতের মুষ্ঠি খোলেনা ।
একে একে বহু মানুষ জমে যায় । রাস্তা বন্ধ হয়ে যায় ।
মানুষজন জিগ্যেস করলে উওর দেয় রত্ন আছে ।
কি রত্ন আছে পলিথিনে প্যাচানো হাতে সেটা দেখবার জন্য, জানার জন্য কাম কাজ ছাড়া অতি উতসাহী মানুষের অভাব হয়না । । অবস্থা বেগতিক দেখে ডিউটিরত কোতোয়াল চলে আসে ।
কোতোয়াল হাত খুলতে বল্লে একি কথা খোলা যাবেনা ।

কোতোয়ালের মুখের উপর কথা ! ব্যাস । ডান্ডি পেটা শুরু । কাজ হয় । পরে কোতোয়ালের ডান্ডির বারিতে সে হাত খুলে সাথে মুখও খোলে । নিজের নাম পরিচয় দেয় । নাম চুরুক্কু আল সাবাল । । হাত খুললে দেখা যায় পলিথিনে প্যাচানো শুকিয়ে যাওয়া গু । চুরুক্কু আল সাবাল জানায় সে বর্তমান প্রেসিডেন্টের বাবা প্রয়াত সাবেক প্রেসিডেন্ট শাহ কবজেল মোহাম্মদের ভিষন ভক্ত । চুরুক্কু আল সাবালের দাদা মরার আগে চুরুক্কুকে ডেকে এই অমুল্য ধন শাহ কবজেল মোহাম্মদের গু দিয়ে যান ।

চুরুক্কু আল সাবালের দাদা, মাল মুরুক্কু আল সাবাল বর্তমান প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের পিতা প্রয়াত শাহ কবজেল মোহাম্মদের সাথে ব্যানানা ফিল্ডের যুদ্ধে ছিল । প্রায় তিরিশ বছর সাবেক প্রয়াত প্রেসিডেন্ট শাহ কবজেল মোহাম্মদের গু চুরুুক্কুর দাদা সংগ্রহে রেখেছিলেন । মরবার আগে বৃদ্ধ মাল মুরুক্কু আল সাবাল, চুরুক্কু আর সাবাল কে গোপন এই অমুল্য ধন দিয়ে যান ।

উপস্থিত জনতা যারা কিছুখন আগে চুরুক্কু আল সাবাল কে কোতোয়াল পেটানোর সময় বলেছে মার শালাকে । তারা এখন চুরুক্কুর পক্ষ নিয়ে মিছিল স্লোগান দেয়া শুরু । শাহ কবজেল মোহাম্মদের গু বৃথা যেতে পারেনা ।
চুরুক্কুর শরীর লাল কেন প্রশাসন জবাব চাই ।
দেশপ্রেমিক চুরুক্কুর রক্ত বৃথা যেতে পারেনা । কোতোয়ালের গাড়ীতেই চুরুক্কুকে মেডিকেলে নেয়া হল । গু সমেত । গু চলে গেল ডিএনএ টেষ্টের ল্যাবে । উপস্থিত জনতার সাথে কোতোয়ালের হাতাহাতি, কিলাকিলি, ঢেলাঢেলি টিয়ার গ্যাসে গিয়ে থামল ।

হানুলুলু সিটির মোটামুটি সব মিডিয়া হাজির হল । সবচেয়ে প্রভাবশালী সুরুত টিভি, চতুরাল মাগবাল টিভি, আল চুতু টিভি লাইভ সম্প্রচার শুরু করল । উপস্থিত জনতা প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের কাছে বিচার চাইল । শাহ কবজেল মোহাম্মদের গু পবিত্র । পবিত্র এই গু সংরক্ষনকারীকে এমন রক্তাক্ত করার অধিকার কোতোয়ালের নেই ।
পেটোয়া কোতোয়ালদের চাকুরী থেকে অব্যাহতির দাবী জানাল । সকল টিভিতে কবজেল মোহাম্মদের গু শিরোনামে টক শো শুরু হল সাথে লাইভ টেলিফোন । শুরু হল সারাদেশ জুড়ে ঝড় তোলা আলোচনা কবজেল মোহাম্মদের পবিত্র গু ।

কিছুদিন পর পেটানো কোতোয়াল লীডারের চাকুরী গেল । বাকীদের কারও পদের ডিমোশন হল । কাউকে তীব্র ভতসনা করা হল । কারও পোষ্টিং হল জংগলে । চুরুক্কু আল সাবাল হানুলুলু সিটিতে দুই হাজার স্কয়ার ফিটের ফ্লাট পেল । মাসিক হাত খরচ তাকে সরকার দেয় । মানুষজন তাকে সংক্ষেপে গু চুরুক্কু বলে ডাকে । এদিকে গুর ডিএনএ টেষ্টের পরে জানা গেল সত্যই এই গু বর্তমান প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের পিতা সাবেক প্রয়াত প্রেসিডেন্ট কবজেল মোহাম্মদের গু ।

হানুলুলু টাইমস । এই বিষয়টাকে নিয়ে রিপোর্ট করেছে । "গু থেকে ধনী চুরুক্কু"
আবজেল মোহাম্মদ তাই বিব্রত । বেশিরভাগ পত্রিকা গু চুরুক্কু কে দেশপ্রেমিক মহান চুরুক্কু বলেছে । তাকে সরকার ফ্লাট দিয়েছে সেটাকে মহতীয় কাজ বলে উল্লেখ করেছেন । আনন্দ মিছিল বেরিয়েছে ।
তোড়ন তৈরি হয়েছে হানুলুলু সিটির সব রাস্তায় ।
সেই তোড়নে শোভা পাচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট শাহ কবজেল মোহাম্মদের ছবি , বর্তমান প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের ছবি আর গু চুরুক্কুর ছবি ।
সব টিভি চ্যানেলে খবর, টকশো, ভালোচনা, আলোচনার টপিক গু চুরুক্কু ।
অতি উৎসাহী এক কোম্পানী শহরের মোড়ে বিশাল এক বিলবোর্ড তৈরি করেছে "গু" থেকেও ভাল কিছু হতে পারে" । যদি গু পবিত্র হয়।

হাউজিং সচিব বাগু সাহেব হাটুর মালাই কাপাতে কাপাতে প্রেসিডেন্ট আবজেল মোহম্মদের কাছে এসে গু চুরুক্কুর বর্তমান বিষয়ে রিপোর্ট করলেন । মনটা ভাল হল প্রেসিডেন্টের । কিন্তু বিব্রত ভাবটা যাচ্ছেনা ।

ব্যানানা রিপাবলিক হানুলুলুর বিখ্যাত পত্রিকা
হানুলুলু মর্নিং ট্রিবিউন থেকে ভাষান্তরিত ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×