somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যাশ জাতির চিন্তা

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেসিডেন্ট জিয়ার হ্যা না ভোট । ক্ষমতার চেয়ারে থেকে ইউনিফর্ম পরে ব্যালট বাক্স ভরিয়ে দেশের সর্বময় ক্ষমতা গ্রহন করা । শেখ মুজিবের খুনিদের দেশের বাইরে চাকুরীর ব্যবস্থা করা ও পরবর্তীতে জিয়ার উওরসুরী বিম্পি ও খালেদা সরকারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বৃটিশ হাইকমিশনার কে বোমা, আহসান উল্লাহ এমপি হত্যা, অর্থমন্ত্রী কে বোমা মেরে হত্যা, ট্রাকে ট্রাকে অস্ত্র, রুরাল হিন্দু কমিউনিটির উপর আক্রমন, হাওয়া ভবন, ব্রিফকেস বাবর, জামাতের সাথে আতাত ও হাওয়া ভবনের জনক তারেক রহমান বর্তমানে কি করে লন্ডনে বাড়ী, গাড়ীর ও জীবন যাত্রার ব্যয়ভার নির্বাহ করেন টাকা আসে কোথা থেকে? এসব নিয়ে প্রশ্ন করলে আপনি আমলীগ, র এজেন্ট, ভারতের দালাল ।

আবার আমলীগের ১৯৭৩ সালের ভোটে শেখ মুজিব ক্ষমতায় থেকে বিরোধী দলের প্রার্থী অপহরন, ব্যালট পেপার ছিনতাই, হেলিকপ্টারে করে ব্যালক বাক্স নিয়ে এসে ভরানো । রক্ষি বাহিনীর মানুষ হত্যা, সংবাদ পত্রর টুটি চেপে ধরা, আওয়ামীলীগ নেতাদের সীমাহীন দুর্নীতি পরবর্তী মুজিবের উওরসুরী হাসিনা ও আমলীগ সরকারের শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি, রডেল বদলে বাশ, গুম, খুন, ও আলোচিত হত্যাকান্ড সাগররুনী, ত্বকী, তনু, বিশ্বজিদ, আবরার, মেজর সিনহা
সেভেন মার্ডার, এসব হত্যার বিচার না হওয়া । সাগররুনী হত্যার চার্জশীট ১০১ বারের মত জমা দেয়া পিছিয়েছে । সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের স্ত্রী সংসদ ভবনের সামনে নীল শাড়ী পড়ে দাড়াতেন বিচারের আশায় আমি নিয়মিত দেখতাম । বিচার পাননি শেষমেষ মারা গেছেন । জামাতের সাথে আতাত করে বিম্পিকে সরকার থেকে নামানো । এরপর হাবার্ড ইউনিভার্সিটির ছাত্র জয় পৃথিবীর কোন বিখ্যাত টেক কোম্পানীতে (মাইক্রোসফট, ডেল, আইবিএম, টুইটার, নেটফ্লিকচ, ইয়াহু, ফেসবুক, টেসলা, গুগল, এমাজনে ) চাকুরী করে দেশের আনপেইড আইটির উপদেষ্টা হলেন । আইনপেইড উপদেষ্টার চলে কি করে? টাকা পয়সা আসে কোথা থেকে এসব নানাবিধ প্রশ্ন করলে আপনি পাকা জামাত, বিম্পি ।

আবার জামাত কে প্রশ্ন করলে আপনারা আল্লাহর আইন চান সৎ লোকের শাসন চান এই কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে আল্লাহর আইন চান সেই লাইন আপনাদের নির্বাচনি ইশতেহার থেকে কেটে দিয়েছেন যাতে ক্ষমতায় যেতে পারেন । বা দুর্নীতিবাজ বিম্পি সরকারের সাথে মন্ত্রি ছিলেন দুর্নীতির কারনে পদত্যাগ করেন নাই । দেশের বিভিন্ন ভার্সিটিতে ছাত্রদের রগ কাটা, কোকের বোতলে প্রশ্রাব করে বিরোধী ছাত্র নেতাদের খাওয়ানো এটা কতটুকু ইসলামের সাথে কোরআনের সাথে যায়? আপনারে সাথে সাথে নাস্তিক, মোরতাদ, শহারিয়ার কবীরের ভাবশিষ্য, আরুজ আলী মাতুব্বরের চেলা ও আমলীগের দালাল বলে অভিহিত করবে ।

আবার কমিউনিষ্টদের বলেন আটার রুটি বাটার বন কমিউনিজম কমিনিজম তো সারা বিশ্বে নাই । যাদের আছে তাদের দিনপথ চলেনা । যেমন কিউবা, নর্থ কোরিয়া, রাশিয়া সাথে দুর্নীতিতে ভরা । আর বাংলাদেশের কমিনিজম শেখ মুজিবের সময় থানা লুট, মানুষ হত্যা, স্বরাস্ট্র মন্ত্রীর বাসায় গুলি, ইনডিয়ান হাই কমিশনার কে অপহরন, মিলিটারীকে উদ্ভট মিলিটারি বানাবার কু ও মিশনে জড়িত ছিল । কমিউনিষ্ট নেতা রাশেদ খান মেননের ক্যাসিনো ছিল, ভিখারুননেসা স্কুলে ঘুষ বখরা চালু করেছিলেন । । বিমানের মন্ত্রী হিসেবে বিমান টায়ার টিউব বেচে খেয়েছেন খালেদা জিয়ার ভাই মেজর ইকান্দার মির্জার মত । আর ইনু তথমন্ত্রী হিসেবে তথ্যর তও ঠিক করতে পারেন নাই । আপনাকে কমিউনিষ্টরা বলবে আপনি তো পাকা শ্রেনীশত্রু বুর্জোয়া ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×