somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফুজ্জামান জিকো
যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?n

নালিশ

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিরু জেলার সর্বোচ্চ মার্কস পাওয়া ছাত্রী। পরীক্ষা দিয়েছিল প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। বের হয়ে আমায় একটা এস এম এস দিয়েছিলো, ' পরীক্ষা সেই হইছে দোস্ত '। আমি লিখেছিলাম, তোর তো সেইইই পরীক্ষা ই হয়, এ আর নতুন কি ? সে মাস দুয়েক আগের কথা !


পরশু রাতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের রেজাল্ট দিয়েছে। মিরুর শরীরটা ভীষণ খারাপ, তাই যেতে পারেনি দেখতে। আমায় বলেছিলো- যা না দোস্ত দেখে আয়?

আমি কনফিডেন্সে বললাম, আরে নোটিশ বোর্ডের প্রথম সারিতে তোর রোল নম্বর থাকবে, জানা কথা, দ্যাখার কি আছে?

ফোনের ওপাশে বাচ্চাদের মতন মিরুর খিল খিল হাসি শুনতে শুনতে ওর সরল মুখটা মনে পড়লো...


মিরু প্রায় পনেরো মিনিট ধরে নোটিশ বোর্ডের প্রত্যেকটি রোল খুটিয়ে খুটিয়ে দেখছে, কোথাও ওর রোল নেই! অবিশ্বাস্য লাগছে ওর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক এবং সর্বাপেক্ষা সঠিক লিখে এসেছিলো।

আমার ফোন বাজলো,
কাদো কাদো স্বরে- তুই কই রে?
- বাসায়।
আমি আসছি।

( ওর কাদো কাদো গলায় জিগেস করতে পারলাম নাহ, কেন আসছিস? কোথাও যেতে হবে?)


মা মাত্র বেরিয়ে গেল। আমার সামনে স্বুস্বাদু এক গামলা বেলে মাছ ভাজি। মুচ মুচ করে কামড় বসাচ্ছি। মজায় চোখ বুজে আসে।


কলিং বেলের শব্দে মেজাজ খারাপ হলো। নীচে উকি দিলাম। দেখি মিরু রিকশা থেকে নামছে। আইলা উপজেলা অধিদপ্তর থেকে আমার বাসা খুব দুরে না, আর মিরু তো সচরাচর রিকশায় চাপেনা? বুঝলাম কেইস সিরিয়াস...


এই মুহুর্তে আমার উচ্ছল বন্ধু মিরু ঝর ঝর করে কাদছে। এই বারের প্রাথমিক শিক্ষক নিয়োগ নাকি পাচ লক্ষ্য টাকার বিনিময়ে হয়েছে! এবং নিয়োগ প্রাপ্তরা আজ নাকি প্রায় ত্রিশ-পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সুবিধামত স্কুল গুলোতে পোস্টিং পাচ্ছে ! এ খবর উপজেলা শিক্ষা অফিসারের রুম থেকে নিয়ে এসেছে আমার ক্লাসের মেধাবী, সদা হাস্যোজ্জল মিরু। আমার সামনে বসে বসে আঝোরে কাদছে?

বেলে মাছগুলোর দিকে আমি তাকালেই আমার বমি পাচ্ছে এই মুহুর্তে!


একবার কোচিং থেকে ফেরার পথে মিরুকে দশম শ্রেণীর কয়েকটা ছেলে বাজে কথা বলেছিলো। আমি এক ঘুষিতে একটার নাক ভেঙ্গে দিলাম। বাকি দুটো তা দেখে সে কি দৌড়! আমরা তখন নবম শ্রেণীতে।


সেই থেকে মিরুর ধারনা কোন ঝামেলা হলে আমি তা সমাধান করার ক্ষমতা রাখি! বারবার মিরু কেদে কেদে বলে যাচ্ছে, কিছু করনা দোস্ত? প্লীজ কিছু কর? সাথে হু হু কান্নার শব্দ!


ক্লাসের প্রাণবন্ত মেয়েটির কান্না আমার গলায় কাটার মত বিধছে। আমার কিছু করা উচিৎ! কিছু করতে ইচ্ছে ও করছে প্রচন্ড!


বলে দিবেন কেউ, আমি কি করবো?
এই নালিশ আমি কোথায় জানাবো?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×