somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয়ার ঘরে ফেরার দিন আজ...

১৭ ই মে, ২০১৭ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।
সেদিন রাতে দেশের বাইরে না থেকে যদি ধানমণ্ডি ৩২ নম্বরে থাকতেন শেখ হাসিনা এবং শেখ রেহানা; মুজিব পরিবারের শেষ উত্তরসুরী ও কালের গর্ভে হারিয়ে যেতো। আমাদের একজন স্বাধীনতার স্রষ্টা, এই দেশের স্থপতি বঙ্গবন্ধু সম্পর্কে আজ কিছুই জানা হইতো না। ওরা চেয়ে ও ছিলো এমনটা।
বাবার দেশ, এক রাতেই কেমন যেনো পাল্টে গেলো পুরো সময়টা।

৭৫ এর ১৫'ই আগস্টের সকাল থেকে চাদ তারা খচিত কিছু টুপি ওয়ালারা বাইরে বেরিয়ে পড়লো। সাত কোটি বাঙ্গালী ভয়ে কেউ কোন কথাই উচ্চারন করতে পারছেনা, বেতারে বার বার বলে যাচ্ছে মুজিব সরকারের পতন হইয়াছে, যাহারা মুজিব হত্যা প্রসঙ্গে কথা বলিবে তাহাদের দেশদ্রোহী বলিয়া গণ্য করা হইবে এবং কঠোর সাজা পাইবে। ৭১ এর স্বাধীন বাংলাকে ৭৫ এর ১৫'ই আগস্ট সকাল থেকে আবারো পাকিস্তান বলে মনে হচ্ছিলো। আমরা হতবাক হয়ে গেলাম, কাদতে ও পারছিনা, আমার শুধু মনে হচ্ছিলো আমরা কি আবার পরাধীন হয়ে গেলাম?
- ২০১৬'র ১৫ই আগস্টে কথা গুলো বলছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলা চলচিত্রের নায়ক ফারুক সাহেব।
বাড়ি বসে শুনছিলাম। অনেক বইয়ে এ বিবরণ অনেকভাবে পড়েছি, তবুও একজন স্বার্থহীন বাংলা ভালোবাসা যোদ্ধার বর্ণণায় আমি ৭৫ এর ভোর আর তার পরবর্তী সময় গুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম।

বাপের ত্যাজ আর ত্রিশ লক্ষ্য স্বদেশীর রক্তে কেনা বাংলাদেশে শেখ হাসিনা ফিরেছিলেন ১৯৮১ সালে। স্বৈরাচার এরশাদ তখন ক্ষমতায়। লক্ষ্য কোটি মানুষের জোয়ার নেমেছিলো রাস্তায় শেখের বেটিরে এক নজর দেখতে। ওর বাপে তো দ্যাশ আইনা দিয়া গেলো, তারে বাচতে দিলো নাহ, তার বেটি আইছে এক নজর দেখতে এসে না কাইন্দা কেউ ফেরেনায়!

বাঙ্গালী ভুলো জাইত, বাঙ্গালী ভংকুড়ো এক জাইত;
তবে বাঙ্গালী আবেগী জাতি ;
এত দিনে ও দ্যাশের জন্মদাতা হত্যার বিচার চাইতে পারেনি।
তবে ওই আবেগেরর ঢল প্রবাহিত হইবার সময়ে এই বাঙ্গলীকে যদি কেউ লীড দিয়ে বলে, সবাই মিলে চাইপা ধরোতো এবার?
আর কি লাগে? এই ভংকুড়ো বাঙ্গালীর সেই সব মুহুর্তের অদম্য দূর্বার প্রতিরোধের জোয়ার দেখে দেখে পৃথিবীর মানুষের ধারনা জন্মে যায়, Bangladeshis Are A Brave Nation.

এই সেই শেখ হাসিনা যার বাপের দেশে ঢুকতে হয়েছিলো প্রায় বছর দশেক পরে। মেজর জিয়া ৭৫ এ ফিরিয়ে এনেছিলো একাত্তরের সর্বোচ্চ মাননবতা বিরোধী অপরাধকারী রাজাকার মতিউর রহমান নিজামী কে!
এই সেই শেখ হাসিনা বাপের দেশটা আবার নিজের হাতে আনার জন্যে রাজাকারের সাথে একমঞ্চে দাড়াতে হয়েছে।
আমরা কি বোকা আর ভুলো এক জাইত?
রাজাকার দের পক্ষ নিয়ে নেই শেখের বেটিরে রেখে।
এই সেই শেখ হাসিনা, বাপের দেশটারে নিজের হাতে নিয়ে একে একে রাজাকার, যুদ্ধাপরাধী, বাপের খুনী কেউকে রেহাই পেতে দেয়না!
শ্যাখের রক্ত বইলা কথা।

আমরা যদি লভ্যভোগী, মুর্খ না হইতাম, কোন দিন'ই রাজাকার গুলো ধর্মের দোহাহাই দিয়া স্বাধীন বাংলার ছড়ি ঘোরাইতে সাহস পেতো?
মেজর জিয়া ক্ষমতার জন্যে নিজামীদের মত মানুষ ফিরিয়ে আনতো?
৭১ এ ত্রিশ লক্ষ্য মানুষ হত্যা করার ৪৫ বছরর পরেরে ও এই স্বাধীন দ্যাশের মাটিতে একটা দেলু রাজাকার নিশ্বাস নিতে পারতো?

শেখ হাসিনার তথাকথিত বর্তমান আওয়ামী চ্যাংড়া দের জন্যা আমাদের অনেক রাগ-ক্ষোভ জন্মে তার উপরে। আমাদের ও বোঝা উচিৎ আরিফ ভাই, এই দেশে টিকে থেকে জায়গা মত পৌছুতে গেলে হত্যাকারীদে সাথে এক গালিচায় বসতে হয়; জায়গায় পৌছে সমস্ত বিচার করতে গেলে ব্রেইন ওয়াশড, হুজুরের কড় কড়ে নোটে পালিত ভন্ড উম্মত আর বিরাট এক জনগোষ্ঠীকে আটকে রাখতে গেলে প্রশাসন ছাড় পায়, মেধাহীন লোভি দললীয় চ্যাংড়া রা ছাড় পায়! তবে শেখে বেটি বলে কথা, বাইচা থাকলে সব হিসেব দিতে হবে, রাজাকার, খুনীদের মত কেউ'ই ছাড় পাবেনা! তনুর ধর্ষক থেকে রাজস্ব মেরে খাওয়া নিজের দলের কর্মী কিংবা অন্যদলীয়েরা, কেউ ছাড় পাবেনা, কেউনা।

শুধু আমরা ভালোনা, দেশটারে ভালোবাসিনা, আমরা বংশানুক্রমিক দলান্ধ বলেই শেখের বেটির এত্ত কিছু উপেক্ষা করতে হয়। তবে ছাগুদের ঘণত্ব কমে আসবে, বেজন্মা দের হয়ে কিংবা ক্ষমতালোভীরা ত্রিশ লক্ষ্য শহীদদের অস্বীকার করেছে, প্রজন্ম সব বুঝে শুনে বড় হচ্ছে..

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আর বেশিদিন ছাড় দিয়ে চলতে হবেনা।
আপনি আছেন বলেই তো স্বাধীন বাংলা বেতারের গান গুলো এখনো শুনতে শুনতে আমি উচ্চস্বরে গেয়ে উঠি...
#জয়_বাংলা

ছবিটা খেয়াল করেন?
একরাতে যার পরিবার, আপনজন বলে কেউ ছিলোনা অবশিষ্ট!
এ আর্তনাদ ঠিকরে বেরিয়ে আসছে সাদাকালো ইতিহাসের থ্রীডি স্ক্রীন থেকে! শুনতে পান সে আর্তনাদ?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ ভোর ৬:২৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×