somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকালের জানালায় অজস্র বাতাস; শহরটা এমন যদি হতো সবসময়..

৩১ শে মে, ২০১৭ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী তরলের মত, যে যায়গাতেই যাবে ইচ্ছা -অনিচ্ছায় সেখানেই মানিয়ে নেবার মত অসীম সহ্য ক্ষমতা নিয়ে জন্মায়। এইটা শুধু আমাদের অঞ্চলে।
বাইরের উন্নত-অনুন্নত অঞ্চলের মেয়েদের আমি দেখিনি, তবুও ওরা যে আমাদের মেয়েদের মত এত্ত সহজে চাপিয়ে দেওয়া সিন্ধান্ত মেনে নিয়ে তরলের মত আচরণ করেনা তা বিভিন্ন চলচিত্র, দৃশ্য, ঘটনা কিংবা বইয়ের পাতায় করে আমি অনুমান করতে পারি।

মাঝে মাঝে সিটি বাসে চড়লে দেখি মহিলা সীট ভরে গিয়েছে। দাড়িয়ে আছে মহিলা, ছাত্রী, কেউনা কেউ! সামনের স্টপেজে দাড়িয়ে গাদাগাদি করে পুরুষ ছেলেপুলে দের তুলে নিচ্ছে, তার ভেতর থেকে দুই একজন মহিলা গন্তব্যের তাড়ায় ভীড় ঠেলে উঠতে গেলে, বাসের হেলপার-কনডাক্টর বলে-
আফা মহিলা সীট ভইরা গিছে, যাওন যাইত ন..

আমি খুব করে চাই সেই বাইরের কোন মহিলা কিংবা ভেতর থেকে কোন মেয়ে বলে ঊঠুক, কিসের মহিলা সীট? বাসের আশি সীটের ১০ টি মেয়েদের বাকি ৭০ টি পুরুষের? প্রতিটি সীটে পুরুষ এবং মহিলার সমান অধিকার?
একবার বললেই যে আমার মত আরো কতজন যাদের মা ঠিক এই সকাল ন'টার সময় কোন এক মফস্বলের বাসে চেপে শিক্ষালয়ে যাত্রা করেছেন! সেসবব ছেলেদের সবকটা কন্ঠ যে ওদের হয়ে ফুসে ওঠে এ মুহুর্তে!

কেউ বলেনা, কোন মেয়ের কন্ঠেই আমি ক্ষোভ কিংবা একটু অভিমান ও শুনতে পাইনা। স্বাধীনতার স্বাদ ওরা জানেনা। জানলে বলতো অবশ্যই।

বসে আছি মেঘে ঢেকে রাখা সদরঘাটের জনশূণ্য এক ফাকা লঞ্চের ছাদে। ওরা আজ ছাড়বেনা লঞ্চ, সবাই নেমে গেছে ডাঙ্গায়, আমাকে উঠতে দেখে জিগেস করলে বললাম, একা একা ভালো লাগছিলো না,তাই ধানমন্ডী থেকে দ্বীপন ট্রান্সপোর্টার বাসে চড়ে তোমাদের জলযানে কিছুক্ষণ বসবো বলে চলে এলাম!

কি বুঝলো জানিনা, সারেং মাস্টার, নাবিক, রাধুনী, ডেক বয় সবাই আমাকে দেখতে দেখতে নিশ্চিন্ত মনে নেমে গেলো ডাঙ্গার বাজারের দিকে।
এত সরল বিশ্বাস এই পানির উপর জীবন বেচে দেওয়া মানুষ গুলোর, এখন মায়া হচ্ছে, আমাদের জঞ্জালময় ডাঙ্গার ধুরন্ধর সব মিথ্যুক-ঠকের দলেরা কি ভীষণ ঠকাবে ওদের আজ রাত্রে!

তাতে কিছু আসে যায়না, এই প্রজাতীর মানুষ গুলোর সমস্ত ক্ষতি পুষিয়ে দিতে সদা ব্যস্ত থাকেন প্রকৃতি আর স্রষ্টা।
স্ক্রীনে ছিটে বৃষ্টির পানিতে আঙ্গুল সাতার কাটছে, কালো গেঞ্জী আর নীলচ হাফ প্যান্ট ভিজে চুপসে গিয়েছে, মাথা দিয়ে বড় বড় ফোটা ঝরছে, ঠাণ্ডায় ক্রমশ কাপছি, ফিরে যেতে হবে তবুও বসে আছি।

এমন অনিশ্চিৎ সুখের সময় আমি হারবো না জীবনের নিত্য প্রযোজনে এই মেঘের গ্রহণে বসে আমি বলে যাচ্ছি। স্বাধীন হতে চাইলেই তবেই তা পাওয়ি যায়। একটু কষ্ট হলে ও স্বাধীনতার স্বাদ ভয়ংকর সুন্দর, কয়েক হাজার বার মরণে ও আমার নিউরণ, দেহ-মন আর চারপাশটাকে দখলমুক্ত একদম রবি ঠাকুরের খোলা হাওয়ার অবাধ বিচরণ চাই..
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ রাত ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×