বিমানটির নাম US Bangla Airlines.
অামি গত প্রায় অাধা ঘণ্টা ধরে ওয়েবসাইট, পেজ, লিংক সার্চ করেও এই US Bangla'র পূর্বে ব্যবহৃত U and S এর Abbreviations বের করতে পারিনি।
কেউ জানলে বলবেন?
অামরা বাঙ্গালী সব সময় চাকচিক্য দেখে মানুষ থেকে পণ্য নির্বাচন করে তার মুল্যায়ন করি। মনে হচ্ছে এই US Bangla Airlines এর অাগের US টি হলো বাঙ্গালীকে ভড়কানোর জন্যে অামেরিকা নামটি ব্যবহার করিয়ে অতিরিক্ত ব্যবসা করে নেওয়া। তা না হলে এই কোম্পানীটির মালিক, স্টাফদের সাথে দূর দুরান্তের কোন দুঃসম্পর্কীয় ভাবে ও আমেরিকা বা তার কোন অঙ্গরাজ্যের কোন চেনাজানা নেই।
আমি শুধু এই কোম্পানীর কথা বলতে অাসিনি যারা ১৭ বছর অাগের পোড়া মার খাওয়া দম যায় যায় ধাচের ইঞ্জিনের কোন বিমানকে দুরদুরান্তের ট্রীপে পাঠায় যেকোন সময় ক্রাশ নিশ্চিৎ জেনে ও!
অামি শুধু বি অার টি সি কর্মকর্তাদের কথা বলতে অাসিনি যারা বরাদ্দকৃত টাকা ভাগ বাটোয়ারা করে খেয়ে জাপান চীন থেকে নতুনের বদলে পরিত্যক্ত হিনো গাড়ী একটু মডিফাই করে নতুন বলে রাস্তায় নামিয়ে দেয় যেকোন সময় ব্রেক ফেল করলে রাস্তায় রক্তাক্ত লাশ দেখা যায়।
অামি শুধু বলতে অাসিনি হাজারে হাজারে মেয়াদোত্তীর্ণ ট্রলার পদ্মা, মেঘনা যমুনা দিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢুকে যায় নদী নালা হয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে। যাদের একটি ডুবলে সাত দিন ধরে ডেডবডি ভাসে বাংলার জলে।
অামি শুধুই বলতে অাসিনি এসব যেই সব মণ্ত্রণালয়ের অান্ডারে তাদের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীদের কিছু টাকা ঘুষ দিলে মেয়াদোত্তীর্ণ বাস টু লঞ্চ রোড পারমিট পায় অনায়াসে।
আমি শুধুই বলতে অাসিনি যেসব পুলিশ, অাইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকে এসব তদারকি করতে, তাদের হাতে পাচশো টাকা গুজে দিলে আবারো কালো ধোয়া ছাড়তে ছাড়তে যানগুলো পার্মিশন পায় রাস্তায় যাত্রী ভুগিয়ে পয়সা কামাবার।
অামি শুধু এ বলতে অাসিনি যে এই ৭১টি মৃত গল্পের দায় প্রত্যক্ষ এবং পরোক্ষ্য ভাবে ওদের যারা দেখে ও দেখেনি ১৭ বছর বা তার ও অধিক পুরানো বিমান আরো কয়টি কোন কোন কোম্পানীতে কতো গুলো রোজ উড়ছে আর নামছে?
অামি শুধুই বলতে চেয়েছি, অামদের সচেতন হতে হবে। থাকতে হবে জনগনের স্পষ্ট প্রশ্ন করার জায়গা এবং জবাবদিহিতার দায়! নাহলে অামরা রোজ মরবো, পানিতে, অাকাশে, মাটিতে, দলীয় কোন্দলে, রাস্তা খোড়া টেণ্ডারবাজিতে, অামদানী রপ্তানিতে, পণ্যের অাগুন দামে আর বাবা মরে যাওয়া ভূমিষ্ট এতিম শিশুটির প্রতিটি অভিশাপের শ্বাস প্রশ্বাসে..
অামি শুধুই জানতে চেয়েছি, এসব প্রশ্ন অামি কোথায় করবো? শুনবেটা কে?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



