একটা ঈশপের প্রেমের গল্প লিখব ভেবেছি
গল্পটা কি হবে ভাবছি,
ঈশপ সাহেব এর প্রেমের কাহিনী লিখব
নাকি আধুনিক প্রেমের কাহিনী শেষে ঈশপ সাহবের বানী
দুর ছাই, আজকাল কেনো সব ভুলে যাই
এইতো সেদিন , ঈশপ সাহেব গায়ে বিপ্লবী টি শার্ট চড়িয়ে
বনে যায় চে।উত্তাল জনসমুদ্র, বিপ্লবী আগুন , মুষ্টিবদ্ধ বিপ্লব
ছড়িয়ে পড়ে বিপ্লব, নতুন শিশুর কাথার জমিনে
ছড়িয়ে পড়ে বিপ্লব, নতুন বধূর নাকের নোলকে
আর তুমি শালা ঝাকড়া চুলের বিপ্লবী কমরেড ঈশপ
কড়া ঝালের ফুচকার প্লেটে বুলি আওড়াও মানবতার
বেনসনের কড়া ঝাজের পরে টুটি চেপে ধরো মাদকতার
তোমার মুষ্টিবদ্ধ বিপ্লব আজ তোমার মুষ্ঠিতেই আবদ্ধ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





