সেদিন সন্ধ্যায় তুমি আসবে বলেও
কথা রাখোনি , একা আমি ছটফট নতজানু
প্রচন্ড যন্ত্রণার পরে মুষ্ঠিবদ্ধ।
একটু আগের দেখা মিষ্টি মেয়েটাকে আমার
ঘসেটি বেগম বলেই মনে হয় - ক্রোধে
সোডিয়াম আলোয় আলোকিত সেই বইয়ের দোকানিটাকে
আজ আমার ইরাক যুদ্ধের সেনাপতি লাগে।
গতকাল বিকেলে ঠিক যেই গাছটাতে গা জুড়েছিলাম
সেই গাছটাকে দেখেও আতকে উঠি - ভয়
ক্ষুধিরামের ফাসিকাষ্ঠে অনন্তকাল আমি- মনে হয় ।
ধীরে ধীরে অবসন্ন আমি ফিরে আসি
সেই চিরচেনা টেবিল , ভাংগা চেয়ার বই, পুরোনো কাগজ
বাকা হাসি হেসে কয় , হলো তোমার এভারেষ্ট জয় "
আমিও হাসি তবে অর্থহীন - বরাবরের মতোই।
জানি বরাবরের মতো ভোরের বৃষ্টি এসে ধুয়ে যাবে
আমার সারাদিনে ক্লেদমাখানো অশুচিতা
করপোরেশনের ভোরের সেবিকার মতো ।
অতলে তলিয়ে যাব আমি ,তবুও খুজবো তোমায়,
অদ্ভুত আমি ,আজো বেঁচে থাকি বৃষ্টির অপেক্ষায়।
--------------------ফারমার জন
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


