আমাদের জীবনটা জীবনই থেকে যায় সারাজীবন , লাইফ আর হয় না সিনেমার নায়ক নায়িকাদের মতো। সিনেমাতে যেমন একেবারে শেষের দিকে নায়িকা প্লেনে চড়তে যাচ্ছে এমন সময় নায়ক ছুটে এসে ফিরিয়ে নিয়ে যায় নিজের জগতে । তারপর পর্দায় উঠে "THE END" ।এরপর কেউ কিছু না বললেও আমরা আম দর্শক জনতা বুঝে নেই এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। অথবা নায়ক নিউইয়র্কের টিকিট হাতে বিমানবন্দরে বিমানের অপেক্ষায় , হঠাৎ কি হলো হাতের টিকেট ছিড়ে ফেলে দেয় বাতিল হয়ে যাওয়া লটারীর টিকেটের মতো । তারপর সোজা নায়িকার বাসায়। তারপর আবার সেই "দ্য এনড", আমরাও বাকীটা বুঝে নেই। আর বাস্তব জীবনে আমাদের সেই ডিরক্টরের বড় অভাব, সম্মানের সহিত শুন্য পার্স নিয়ে আমরা প্রথম প্রথম নৈতিকতা, প্রেম-ভালোবাসা নিয়ে অনেক ঝাঝালো বানী দিলেও এক সময় মেনে নেই নিয়তি নামের কড়া পারফেকশনিষ্ট ডিরক্টরের ডিরেকশন।আরো ভালো আরো ভালো করতে করতে আমরা লম্বা রেসে নেমে ভুলে যাই নিজেদের কথা । লেখক হতে চাওয়া লোকটি হয়ে যায় শেয়ার ব্যবসায়ী , ডাক্তার হয়তো চেয়েছিলো শিল্পী হতে , যে প্রফেসর হতে চেয়েছিলো সে এখন বাংকের কেরানী । একটা জায়গায় সবাই সমান , আরো ভালো করার জন্য সবাই সমান গতিতে দৌড়াচ্ছে , আর একটু সুখ ,আরো একটু পাওয়া হোক নিজেকে সম্পূর্ন হারিয়ে। তবুও একটু দু:খবোধ হয় না আমাদের। দিন শেষে বুঝি যতই জোরে দৌড়াই না কেনো কিছু কিছু জিনিস মিস হয়ে যায় যা অনেক বেশীই দরকার ছিলো , কিন্তু ততক্ষনে অনেক দেরী হয়ে যায়। আর কড়া ডিরেক্টর সাহেব কাহিনী চেন্জ করে নিউইয়র্কগামী আর সিডনী গামী দুইটা বিমানকে হিথ্রোতে ল্যান্ড করায় না। কাউকে কিছু বুঝতে না দিয়ে হুট করেই "THE END" চলে আসে বন্ধু ।
কাউকে কিছু বুঝতে না দিয়েই হুট করেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ রাত ২:৩০
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন
মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।