somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪ টি ডিম ৯০ টাকা !!! (because of monkey)

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদারীপুর-২ আসন থেকে নির্বাচিত এম.পি. এবং বাংলাদেশ সরকারের নৌপরিবহণ মন্ত্রী জনাব শাজাহান খান বছর চারেক আগে জাতীয় সংসদে একটা প্রস্তাব উত্থাপন করেছিলেন ,বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছরিয়ে ছিটিয়ে থাকা বানরের (Monkey) জন্য খাদ্য বরাদ্দ করতে ।ব্যক্তিগত ভাবে আমার খুব হাসি পেয়েছিল সেদিন ।যে দেশের হাজারো মানুষ তিনবেলা অন্য যোগাতে পারেনা সে দেশের বানরের জন্য আবার খাদ্য বরাদ্দ ।তার ঐ প্রস্তাবটা হয়ত গৃহিত হয়নি অথবা বাস্তবায়িত হয়নি ।আজ সকালেও যদি কেউ আমার মতামত জানতে চাইতে প্রস্তাবটির পক্ষে অথবা বিপক্ষে ,আমি 'বিপক্ষে'ই ভোট দিতাম ।কিন্তু এখন হলে ভোটটা দিব 'পক্ষে' !হঠাত্‍ আমার এত বানর প্রীতি হল কেন ,ভাবছেন ? না ,বানর প্রীতি না ,মনুষ্য প্রীতি !

আজ সকালে আম্মা ১০০ টাকার একটা নোট দিয়েছিল ২হালি ডিম কেনার জন্য ।বাজারদর ৩০ টাকা হালি ।৬০ টাকা পেমেন্ট করে ৮টি ডিম নিয়ে টেকেরহাট ব্রীজ দিয়ে হেটে পার হচ্ছি ।হঠাত্‍ পিছন থেকে একটা হেচরা টান দিল ।ডিমগুলি নিয়ে বীরের মত যুদ্ধ জয়ের বেশে (!) ব্রীজের নিচে চলে গেল একটা বানর ।আমি নিরুপায় হয়ে তাকিয়ে রইলাম না ,ওখান থেকে চলে আসলাম । একটা বানরের কাছে নাস্তানুবাদ হলাম আমি ।ফিরে যাচ্ছি যখন , ব্রীজের উপর থেকে আরো দুইটা নিচে যাচ্ছে (আমার সামনে দিয়েই ) অর্জ্জিত সাফল্য ভাগ বসাতে ।আমি নিরূপায় তাই ।কিন্তু বানরগুলিও কি নিরূপায় না ? জীবন ধারণের জন্য এছাড়া আর কি উপায় ছিল তার কাছে ।তারও তো বাঁচার অধিকার আছে ,আছে খাদ্যের অধিকার ,কিন্তু ছিনতাইয়ের অধিকার তাকে কে দিল ? আমি বলব ,বাংলাদেশ সরকার অথবা তার খাদ্য মন্ত্রানালয় ! হ্যাঁ ,জনাব শাজাহান খানের উত্থাপিত প্রস্তাবটি যদি গৃহিত ও বাস্তবায়িত হত ,তাহলে আজকে তাদেরকে ছিনতাইয়ের পথে নামতে হতো না ।আজ আমার ঐ ঘটনার প্রেক্ষিতে আমার মত বদল হলেও মতটা খেটে খাওয়া মানুষের উপকারেই আসবে ।

একটু ভাবুনতো ,সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর কোন শ্রমিক বিকালে যখন বাজার করে ফিরছেন তার অভুক্ত ছেলেটির মুখে দুমুঠো তুলে দিতে ।তখন ঐ বানর গুলো পিছন থেকে এসে বাজরের ব্যাগটি নিয়ে চলে গেল ব্রীজের নিচে ।বানরেরও তো বাচ্চা আছে ,তাদেরও খেতে হয় ।বাবাকে তাই খাদ্য যোগার করতেই হয় যে করেই হোক । এখন ভুক্তভোগী শ্রমিকের কথা চিন্তা করুণ ।তার বাচ্চাটিল কি হবে ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×