somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেয়াল উপাখ্যান

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেয়াল কী? কীভাবে তৈরী হয়েছে? ইতিহাস কী? কত ধরনের দেয়াল আছে পৃথিবীতে? কত ভাবে এদের প্রকারভেদ করা যেতে পারে? হারতে হারতে কিংবা মার খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে যায়। সেটা আবার কোন দেয়াল? অদৃশ্য ? এই অদৃশ্য দেয়াল কি আরো আছে? কত ধরনের? আর দৃশ্যমান দেয়াল? আচ্ছা, হুমায়ুন আহমেদ যে একটা বই প্রকাশিত হলো "দেয়াল"; সেটা কোন ধরনের দেয়াল? দৃশ্য নাকি অদৃশ্য? পড়ে দেখতে হবে।বই পড়া হয়না ইদানিং। দেয়াল সম্বদ্ধে পড়তে হবে অনেক। জানতে হবে তার থেকেও বেশি। এটাও কি সম্ভব? যতটুকু পড়ব তার থেকেও কি বেশি জানা সম্ভব? হয়ত সম্ভব। যদি সেটা দেয়াল হয় তাহলে তো অবশ্যই। দেয়াল দেখে দেয়াল জানব, দেয়াল শুনে জানব, দেয়াল লিখে জানব। না পড়েও জানা সম্ভব। ফেসবুকের যে Wall তথা দেয়াল- এ প্রতিদিন কোটি কোটি মানুষ লিখছে সেটাও দেয়াল। আমি যে কাগজের পৃষ্ঠায় লিখছি - এই কাগজটিও কি দেয়াল? জানা নেই জানতে হবে।


আচ্ছ, দেয়াল কী? এর সংজ্ঞা করবো কীভাবে? ব্যক্তি, সময়. পরিবেশ, পরিস্থিতি ও প্রেক্ষাপটের ভিন্নতায় এর সংজ্ঞার পরিবর্তন হবে। দেয়াল শব্দটা শুনলে আমার স্মৃতিতে কীসের ছবি ফুটে উঠে? "ইট-বালুতে গড়া একটা সদ্য জীর্ণ হওয়া আধা-কাঁচা রঙ করা দেয়াল। আর মোজা ছাড়া চকচকে কেটস পরে এক পা পিচ ঢালা রাস্তায় অন্য পা দেয়ালে লাগিয়ে বখাটে দুইটি ছোকরা শিশ দিচ্ছে স্কুল ফেরত মেয়েটিকে।


এই দেয়াল কতই না জানি গোপনীয়তাকে আবৃত করে - সকল গোপনীয়তা একা একা উপভোগ করে।

দেয়ালের ভূমিকার উপর নির্ভর করে এর অনেক অর্থ পাওয়া যায়। বিভেদকারী, গোপনকারী, সীমানা আরও কত জানা নাই। বিজ্ঞাপনের একটা বড় হাতিয়ার সড়ক-মহাসড়কের পাশের এই দেয়াল। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক কিংবা ব্যক্তিগত পর্যায়ে এই দেয়াল কতই না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুগান্তকারী এই দেয়াল এ আবিষ্কারককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

দেয়ালের কিছু লজ্জা আছে। একজন ধর্ষিতা মাত্রই জানে - দেয়াল না থাকলে সেদিন হয়ত তাকে ধর্ষিত হতে হতো না। প্রত্যেকটা খুন, গুম এর অন্যন্য সহযোগী এই দেয়াল। কোথাও ভয় দেয়াল হিসেবে কাজ করে, কোথাে শক্তি হীনতা, কোথাও বা অপারগতা। পকেট মারিং, রোড এ্যাকসিডেন্ট-এ দেয়াল হয়ে থাকে অসচেতনতা। আত্মহত্মায় দেয়াল হয়ে থাকে অজ্ঞতা। পৃথিবীতে কোন অপরাধ দেয়ালের সাহায্য ছাড়া সংগঠিত হতে পারে না। আবার অপরাধীদের সেই চার-দেয়ালের মাঝেই আটকে রাখা হয়!

পাখিরা আকাশে উড়ে বেড়ায় , মানুষ পারে না। কেন? কারন, পাখিরা আকাশে উড়তে বাধা দেওয়ার দেয়াল কে ভাঙতে পেরেছে, মানুষ পারে নি। যারা দেয়াল ভাঙতে পেরেছে তারাই উড়তে পেরেছে।

ছবি: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×