জীবনে প্রথম পুলিশের হাতে পড়ার বিরল অনুভূতি
১৯ শে মে, ২০১২ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকালের কথা। রাত তখন প্রায় সাড়ে নয়টার মত। টিউশনি শেষ করে গেন্ডারিয়া থেকে বাসায় ফিরছিলাম। নির্জন এক রাস্তায় হঠাৎ জংলীমুখো দুই পুলিশ এসে আমাকে থামালো এবং বললঃ "আপনাকে সার্চ করা হবে।" আমি বললামঃ "ঠিক আছে"।

যথারীতি সার্চ করা হল। একটা নোকিয়া সাদাকালো মোবাইল আর হরিণ মার্কা কয়েকটা এক টাকার নোট ছাড়া আর তেমন কিছুই বের হল না। আমার কাছে অবৈধ কিছু না পেয়ে পুলিশ দুজনের চেহারা এতই করুন হল যে আমার নিজেরই মায়া লাগছিল, আর বারবার মনে হচ্ছিল বাসা থেকে কেন যে কয়েকটা অবৈধ জিনিস নিয়ে বের হলাম না। যাইহোক, আমি চলে আসছিলাম। পুলিশ দুজন আবার আমাকে থামালো। বললঃ "মোবাইল দিয়ে কি করেন আপনি?" প্রশ্ন শুনে আমি কিছুটা দুঃখিত। পুলিশদের জ্ঞান বুদ্ধি যে এই লেভেলে চলে এসেছে সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি বললাম, "মোবাইল দিয়ে টর্চ লাইটের কাজ করি। কারেন্ট গেলে দারুন কাজে দেয়। " এক পুলিশ বললঃ "ও ঠিক আছে তাহলে যান।"

এই হল ঘটনা। এটাই আমার জীবনের প্রথম পুলিশের হাতে পড়ার ঘটনা। এত সহজে ছাড়া পেয়ে আফসোসই লাগছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন