somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তঃজাতিক মানের এই প্রশ্নে পরীক্ষা দিয়ে আপনার প্রকৃ্ত মেধা যাচাই করুন

০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ থেকে প্রকৃ্ত মেধা বের করার উদ্দেশ্যে আমি একটি মডেল তৈরী করেছি। এই প্রশ্নে পরীক্ষা দিলে এক প্রশ্ন দিয়েই সামগ্রিক মেধা যাচাই সম্ভব। এক প্রশ্নেই সহজভাবে মেধা যাচাই। প্রশ্নটি নিচে দেয়া হলঃ




সময়ঃ একটি পুর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবির সময়


উত্তরপত্রে গুরুচন্ডালী দোষ থাকলে এক্সট্টা মার্ক পাওয়ার আশা রাখা যেতে পারে

বাংলাঃ

১. বাংলা সাহিত্যে ইশ্বরচন্দন বিদ্যা বালানের অবদান লিখ। ...
তার টোনাটুনি গল্প অবলম্বনে তৎকালীন সমাজব্যবস্থার একটি ছবি আক পেন্সিল দিয়ে। :D

২. হূমায়ুন আহমেদ এবং হূমায়ুন আজাদ দুজন কি একই ব্যক্তি? যদি এক না হয় তাহলে সেটা তুমি কিভাবে বুঝলে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও। B-))

গণিতঃ

১. ক যদি একটি কাজ করে ৪ বছরে, খ যদি সেই কাজটিকে ইস্যু করে ৪ বছরের জন্য ক্ষমতায় আসতে চায়, তাহলে একটি পদ্মাসেতু বানাতে কতদিন লাগবে? X(

২. একটি তৈলাক্ত বাশ বেয়ে উঠতে গিয়ে আছাড় গেয়ে একটি বানর আহত হয়। তৈলাক্ত বাশটির উচ্চতা যদি হয় ৫ ফুট আর তেলটি যদি হয় প্যারাসুট কোম্পানীর তাহলে বানরটির বয়স কত? :-*

ইংরেজীঃ

১. ইংরেজী বলতে কি বুঝ? ইংরেজী ভাষার ক্রমবিকাশে ঘানার গুরুত্ব লিখ। B-)

২. ইংরেজীতে ট্রান্সলেট করঃ ডাক্তারের নাম শুনিয়াই রোগী সুস্থ হইয়া গেল। B-)

পদার্থবিদ্যাঃ

১. বিগব্যাং এবং কুনোব্যাংগের পার্থক্য দেখাও। :(

২. হকি নিয়ে দৌড়াদৌড়ি করলেই স্টিফেন হকিং হওয়া যায় না – ব্যাখ্যা কর। :!>

রসায়নঃ

১. ইলেক্ট্রন নিউক্লিয়াসের চারদিকে ভন ভন করে ঘুরে। রসায়ন পড়লে ছাত্রদের মাথাও ভন ভন করে ঘুরে। সুতরাং মানুষের মাথা একটি ইলেক্ট্রন – ব্যাখ্যা কর। /:)

হিসাববিজ্ঞানঃ

১. একটি ব্যালেন্স শীট তৈরী করে সেটিকে ছিড়ে তিন টুকরা কর। X((

২. সকল চুরিই ঘটনা, তবে সকল ডাকাতিই লেনদেন নয় – ব্যাখ্যা কর। :D

৩. হিসাবিজ্ঞানের মূলনীতি এবং তোমার নিজের ভুলনীতিগুলো ছক আকারে লিখ। :>


অর্থনীতিঃ


১. ডক্টর ইউনুস কাকে বলে? ডক্টর ইউনুস এবং নোবেল প্রাইজের মধ্যে বেসিক পার্থক্য নিরুপন কর। B-)

২. বাংলাদেশের অর্থনীতিক উন্নয়নে হলমার্কের ভূমিকা দেখাও।

রাজনীতিঃ

১. দুর্নীতি এবং রাজনীতি সমার্থক – ব্যাখ্যা কর। X(

২. একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে সুরঞ্জিত সেন গুপ্তের কালো বিড়ালের আদর্শগুলো লিখ।

খেলাধুলাঃ

১. জনাব পেলে ভান্ডারী এবং মিয়া মেসিউদ্দিন ম্যারাডোনার অর্জনগুলো লিখ। =p~

২. ফুটবল খেলায় হকি স্টিক কি কি ভাবে ব্যবহার করা যায়?

প্রশ্নটি তৈরী করেছেন শিক্ষা জগতের বিস্ময়খ্যাত "জন রাসেল"

হালকা ধরনের ফান যারা উপভোগ করতে পারেন না, তারা লিখাটা পড়লে তাদের শুধুই সময় নষ্ট হবে। সেজন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন। তবে অতিরিক্ত ভালো থাকার চেষ্টা করবেন না। এতে আবার সমস্যা আছে। আল্লাহ হাফেয।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×