somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দর্শক হারানো স্টার জলসা

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতার স্টার জলসার প্রচুর বাংলাদেশি দর্শক
রয়েছে। নিয়মিত ডেইলি সোপ গুলো দিয়েই এতদিন
বাংলাদেশি দর্শক আটকে রেখেছিল। কিন্তু সেই দর্শক
অনেকটাই পিছিয়ে আসছে। কেন? এই উত্তর পরে দেই।
বাংলাদেশে নারীদের ওপর পরিচালিত এক জরিপে
দেখা গেছে, তাদের শতকরা ষাট ভাগই ভারতীয়
টেলিভিশন চ্যানেল স্টার জলসার দর্শক। বাংলাদেশে
যেখানে কয়েক ডজন টেলিভিশন চ্যানেলে বহু রকম
বিনোদনমূলক অনুষ্ঠান চলে সারাদিন, সেখানে একটি
ভারতীয় চ্যানেল কেন নারীদের কাছে এত বেশি
জনপ্রিয়?
কয়েকজন নারী বলছেন ভারতীয় চ্যানেলের
অনুষ্ঠানগুলো অনেক বেশি বৈচিত্র্যময় আর সব বয়সের
মেয়েদের সঙ্গে বসে একসাথে দেখার মতো। তবে
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের
অনুষ্ঠান বিভাগের প্রধান বলছেন, ভালো মানের
অনুষ্ঠানের সংকট আর অতিরিক্ত বিজ্ঞাপনের কারণেই
বাংলাদেশি চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে
নিয়েছেন দর্শকরা। জরিপটি পরিচালনা করেছে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ।
কিন্তু এখন কেন স্টার জলসার দর্শক কমে যাচ্ছে?
বাংলাদেশের দর্শকদের টানতে মানসম্মত টেলিভিশন
সিরিজ দরকার ছিল। একটা সময় বিদেশি সিরিজগুলোর
ডাবিং এ দেশে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। ছিল সব
শ্রেণির উন্মাদনা। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি
টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি অনেকটাই স্টার
জলসাকে ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
চ্যানেলটি আজ থেকে বেশ কয়েক বছর আগেই এ দেশের
সাধারণ দর্শকদের রুচি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে।
সেভাবেই শুধু চিত্রনাট্য লেখার জন্য কর্মীদের নিয়ে
টানা কর্মশালা করে। সেভাবেই অনুষ্ঠান তৈরি করতে
থাকে। দীর্ঘ সময় পর চ্যানেলটি অন এয়ারে আসে।
স্টার জলসার সিরিয়ালগুলোর একটি বিশেষ দিক হচ্ছে
এগুলো পারিবারিক পটভূমির ওপর তৈরি। একটি পরিবার
মূলত কিছু ভালো খারাপ মানুষের সমন্বয়ে তৈরি হয়। এর
ভেতর ভাঙা-গড়া, হাসি-আনন্দ সবকিছু মিলিয়ে একটি
শুভ সমাপ্তিতে রূপ দেওয়া হয়। এই পলিসি দীপ্ত টিভি
ধরে ফেলে। নির্মিত হতে থাকে দীপ্তর টেলিভিশন
সিরিজ। আর এ জন্য দীপ্ত ঢাকার আশপাশে কয়েকটি
নিজস্ব স্বকীয় স্টুডিও নির্মাণ করেছে।
অতি সম্প্রতি দীপ্ত টিভি তাদের ডাবিং করা 'সুলতান
সুলেমান' সিরিজের মাধ্যমে এ দেশের দর্শকদের বড়
একটা অংশকে আটকে ফেলতে সক্ষম হয়। নারী ও
মধ্যবয়সী দর্শকরাও সুলতান সুলেমানে মুগ্ধ। সুলতান
সুলেমান এতটাই জনপ্রিয় সিরিজ যে এখন আর স্টার
জলসার দিকে অধিকাংশ বাংলাদেশি দর্শক মুখ
ফিরিয়ে নিচ্ছেন। দীপ্ত টিভি ছাড়াও আরো বেশ
কয়েকটি টেলিভিশন চ্যানেল বিদেশি জনপ্রিয়
টেলিভিশন সিরিজগুলো নিয়ে আসতে শুরু করেছে।
সেগুলো জনপ্রিয় হবে কি না সেটা পরের বিষয়।
collected
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×