somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তমনা ব্লগিং নিয়ে কতিপয় ভাবনা ; পর্ব - ০১

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে ফেসবুকে এক বন্ধু একটি পোস্ট শেয়ার করলো । প্রথম আলোর ঐ পোস্টটিতে মূলত কয়েকদিন আগে ঘটে যাওয়া নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকজন মৃত্যু আর সেই পোস্টটিতে মুসলমান (তাদের নাম দেখে বুঝা যায় যে তারা মুসলমান) ভাই-বোন খুব মর্মদায়ক কমেন্ট করেছেন । পোস্টটি মূলত একটি ছবি আকারে পোস্ট করা হয়েছে । কমেন্টগুলো পড়ে খুব খারাপ লাগলো । আসলে সব বিষয় কেমন জানি ধর্ম বা সাম্প্রদায়িক ব্যাপারে এসে ঠেকেছে । তাই তো অনেকেই সাহস পায় যে কোন ধর্ম নিয়ে যাতা কথা বলতে ।

আচ্ছা, এই যে আপনি এই ব্লগটি পড়ছেন, আপনি আসলে কোন ধর্মের অনুসারী ? ইসলাম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, নাকি অন্য কোন ধর্মের ? সে আপনি যেই ধর্মের হন না কেন, শুরুতে বলে দিই, আমি সকল ধর্মকেই সম্মান করি । এই সম্মান করার শিক্ষাও আমাকে দেই আমার নিজের ধর্ম । হ্যাঁ, আমি মুসলমান । এই কথা বলতে আমাকে প্রতিদিন প্রমাণ করতে হয় । ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভ আছে । এই পাঁচটি স্তম্ভের একটি বাদ দিলে বা একটি না মানলে নিজেকে মুসলমান দাবী করা যায়না । এই কথাগুলো আজ বলছি কারণ অনেকেই ধর্ম নিয়ে খারাপ ধারণা নিয়ে বসে থাকেন । অন্য ধর্মাবলম্বীদের কথা কি বলবো, নিজেকে মুসলমান দাবী করা অনেকেই করে থাকেন । তালেবান, আল-কায়েদা, আইএস প্রভৃতি জঙ্গিগোষ্ঠীর কর্মকাণ্ডের জন্য আজ সারা জাহানের মুসলমান দোষী, অপরাধী, ধ্বংসাত্মক মানুসিকতার, তাই না ? এই প্রশ্ন অন্য ধর্মাবলম্বীদের কাছে করলে অনেকেই আছেন যারা মনে অন্য কিছু রেখে মুখে বলবেন, "কই না তো । ইসলাম ধর্মকে খারাপ বললাম কোথায় ?" (আপনি যদি এই তালিকায় না পড়েন, তাহলে আপনাকে বলছি না) ।

আচ্ছা, এই প্রশ্ন তো আপনার মনে আসতেই পারে, এই লেখাটির প্রথমদিকের কথার সাথে পরবর্তী কথাগুলোর মিল কোথায় ? হ্যাঁ, আমি জানতাম, আপনি প্রথম থেকেই মিল খুঁজছিলেন, কারণ এই কথাগুলো আপনার ভালো লাগছে না । না লাগুক, কিছু কথা তো না বললেই হয়না । এই ছবিটিতে যারা কমেন্ট করেছেন, তারা কি আমাদের নবীজী (সঃ) এর আরাফাতের ময়দানের শেষ বক্তৃতার কথা ভুলে গেলেন ? অন্য ধর্মের প্রতি এবং অন্য ধর্মের অনুসারীদের প্রতি আমাদের কি করা উচিৎ, সেটি পরিস্কার করেই বলে দিয়েছেন তিনি । আর পশ্চিমা মিডিয়ার নিজেদের সুবিধার স্বার্থে ইসলামকে কলংকিত করার জন্য ঐ সকল জঙ্গিগোষ্ঠীর সকল প্রকার নেতিবাচক খবরগুলোই শুধু সকলের সামনে তুলে ধরার তীব্র নিন্দা জানাচ্ছি আমি । বিশ্বাস করুন, ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম । ইসলামে অহেতুক অশান্তির কোন জায়গা নেই । আজকে যারা নিজেদের মুসলিম দাবী করে ইসলামকেই কথার মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে তুলোধোনা করছেন, তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়েন, আমার সন্দেহ আছে । নাকি তাদের ঈমান শক্ত আছে, এখানেও সন্দেহ আছে ।

তবে আপনি মানুন আর নাইবা মানুন বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বর্তমানে যে বিদ্বেষটুকু বাঙালী মুসলমানদের মাঝে দেখা যাচ্ছে তার প্রধান কারণ ১৯শে মার্চের ঘটনা । মানে ভারত-বাংলাদেশের মধ্যেকার কোয়াটার ফাইনাল খেলায় ভারত কর্তৃক অসৎ উপায় অবলম্বন করা । যেহেতু ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বীদের দেশ, তাই কেন জানি অসন্তোষটি ভারতের কারণেই আমাদের দেশের বাঙালী হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনের উপরেও পড়েছে, যেটি আদৌ কাম্য নয় ।

পরিশেষে, কেন জানি বলতে ইচ্ছা করছে সকলকে যে, ভাই বা আপু, যেটি বা যা জানেন না, তা নিয়ে কথা বলার আগে বা কিছু লেখার আগে কিছু জেনে নিন । জানেনই হয়তো যে, লেবু অপ্রয়োজনে অতিরিক্তি কচলালে তিতো হবেই ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×