somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে-চলবে

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সার্বিক অঙ্গনে সন্ত্রাসী ঘটনাগুলোকে বিশ্লেষণ করে সমাজবিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ মনে করছেন এবং বলেও থাকেন, বাঙালি জাতি জাতিসত্তার লক্ষ্য থেকে সম্পূর্ণ বিচ্যূত, তথাকথিত ধর্মীয় ও পরনির্ভর হয়ে উঠছে। এটা কি বিশ্বাসযোগ্য? দৃঢ়তার সঙ্গে বলা যায় এই ভূখন্ড পুরোপুরি স্বাধীন, সার্বভৌম ও গণপ্রজাতন্ত্রী এবং বাঙালি জাতিসত্তায় উন্নত শির নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ এবং চলবেও।

রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ হলেও বাংলাদেশ তথাকথিত ধর্মরাষ্ট্রের পথে এখনও পা বাড়ায়নি। বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামোর দূরাবস্থা ও রাজনৈতিক আশা-আকাঙ্খার ভিতর-বাইরের নানা চাপের মধ্যে থেকেও দেশবাসী শান্তি (ইসলাম)-কে আঁকড়ে ধরে আছে এবং সুন্দরকে ছেড়ে দেয়নি। যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, অটুট থাকবে একুশের ভাবাদর্শ, যতদিন উৎসাহ যোগাবে মুক্তিযুদ্ধের প্রেরণা, ততদিনই দেশবাসী ধর্মীয় উগ্রতা ও ধর্মান্ধতার কুৎসিতের বিরুদ্ধে লড়তে থাকবে। লড়াই ক্রমশ বাড়ছে এবং প্রবলও হচ্ছে। বাঙালিরা লড়ছে বলেই নিজেদের তৈরি করা স্বার্থের ইসলাম কায়েম করার দাবিদারদের বর্বরোচিত হামলায় বাংলাদেশ বারবার আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের ধর্মভীরু মানুষই যারা সত্যিকার শান্তি (ইসলাম) প্রিয় তারাই এর বিরুদ্ধে লড়ছে। এ লড়াই সংশয়হীন। লক্ষ্য হচ্ছে জাতিসত্তার পূর্ণাঙ্গ বিকাশ এবং স্বনির্ভরতার চূড়ান্ত প্রচেষ্টা। এই মহৎ ও মানবিক উদ্দেশ্য নস্যাৎ করবে বলেই একুশে ফেব্রুয়ারীর, ষাটের দশকের গণআন্দোলনের এবং স্বাধীনতা যুদ্ধের পরাজিত অমানবিক তথাকথিত রাজনৈতিক ইসলামের নামে মিথ্যাচারের শক্তি জোট একই দিনে ২০ মিনিটের মধ্যে এ দেশের ৬৪টি জেলার ৬৩টিতে প্রায় ৫১০টি ষড়যন্ত্রমূলক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পেশী প্রদর্শন করেছে। তারা বলতে চেয়েছে তারা জাগ্রত, সম্মিলিত, শক্তিময় এবং মুক্তিযুদ্ধের চেতনার একচ্ছত্র বিরুদ্ধশক্তি। তাদের এ হামলা ও আত্মপ্রকাশের চেষ্টা কেবল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নয়, বাঙালি জাতিসত্তা এবং উপমহাদেশের লোকায়ত ভাবাদর্শেরও বিরুদ্ধে।

উগ্র, ধর্মান্ধ ও কুৎসিত সন্ত্রাসীরা ‘ধর্মযোদ্ধার দল’ বলে নিজেদের দাবি করেছে এবং বারবার প্রকাশ করতে চাচ্ছে নিজেদের শক্তিকে। এ গোষ্ঠী এখন বাঙালি জাতির মুখোমুখি অর্থাৎ সামনে, কিন্তু আড়ালে আছে আরো অনেক বড় বড় মাথা আর দেশী-বিদেশী সংগঠন। যেমন, আমেরিকার পোষ্যপুত্ররা এবং তালেবানদের মতো আরো সুগঠিত শক্তি, এদেরকে সরাসরি সাহস ও সশস্ত্র কৌশল যোগাচ্ছে বলে ইসলামি চিন্তাবিদগণ চিন্তিত।

ওই গোষ্ঠী সুপরিকল্পিত এবং তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত সুগঠিত এবং আল-কায়দার ভাবাদর্শে চালিত। স্মরণ করা যেতে পারে মিশরের এক সময় হাসান আল বান্নার ভাবশিষ্য সৈয়দ কুতুবের ইখওয়ানুল মুসলিমিন (মুসলিম ভ্রাতৃসংঘ) এই আদর্শই প্রচার করতো। তিরিশ ও চল্লিশের দশকে ওরাই ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্রের আকাঙ্খাকে ওই আদর্শের ভিত্তিতেই কুফরি ও আল্লাহ্‌ বিরোধী বলে উড়িয়ে দিয়েছিলেন। তারও লক্ষ্য ছিল হুকুমত-ই-এলাহীর (আল্লাহ্‌র শাসন ব্যবস্থা) পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা।

সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিলো তারা। জামাল আব্দুল নাসেরের মিশর কিংবা এই উপমহাদেশ সৈয়দ কুতুবের ইখওয়ানুল মুসলিমিন অথবা মৌদুদির জামাতকে আমল দেয়নি। কিন্তু তাদের ভাবাদর্শের মৃত্যুও ঘটেনি। আমেরিকার মদদে আফগানিস্তান সহ উপমহাদেশে তালেবানদের বিভিন্ন নামে সংহত করে ওহাবী ভাব ও আদর্শকে বিশ্বময় প্রতিষ্ঠিত করে তুলতে এখনও সক্রিয়। বৃহৎ শক্তির মদদে তাদের সশস্ত্র কৌশল আজ বিশ্বের সর্বত্র বিভিন্ন দেশের সংস্কৃতির অন্যতম সংকট। তথাকথিত হুকুমত-ই-ইলাহী প্রতিষ্ঠার অছিলায় বাংলাদেশে তারা বহু বাংলা-আরবী-ফার্সি নামে সংগঠন গড়ে নিজেদের মধ্যে সংযোগ রক্ষা করে চলছে। এটা সন্দেহ নয়, এটা বাংলার আকাশে-বাতাসে-মাটিতে যে ঘ্রাণ পাওয়া যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে ধর্মভীরু শান্তিপ্রিয়

বাঙালিদের সংশয়। এই সংশয়ের কারণ সশস্ত্র বিপ্লবের হুমকি ও সন্ত্রাস এবং আফগানিস্তান হতে তাদের ঘনিষ্ঠ সহযোগীদের বাংলাদেশে প্রবেশ ও অস্ত্রশিক্ষা এবং প্রকাশ্য স্লোগান। সংশয়ের প্রধান ভিত্তি হচ্ছে, ধর্মভীরু মানুষকে সহজেই বেহেস্ত ও দোযখের কথা বলে বলে এক ভাবাবেগ তৈরি করে নিজেদের ভাবাবেগকে, আল-কায়দার কৌশল থেকে দারিদ্র্যের সুযোগ

নিয়ে নিজেদের কৌশলকে, তালেবানদের সন্ত্রাস থেকে নিজেদের আগ্রাসী সন্ত্রাসকে সমস্ত তথাকথিত ইসলাম ধর্মের নামে সংগঠনগুলো কখনো আলাদা করেনি এবং আলাদা করে দেখতে শেখেনি ধর্মান্ধতার কারণে। এসব কারণেই ইসলামি চিন্তাবিদরা শংকিত। এরা উপমহাদেশে যে কোনো জাতিসত্তার, সংস্কৃতি ও মানবতার শত্রু, যে রকম এসবের জন্য দুশমন আমেরিকা ও সৌদি আরব ঠিক তেমনি বর্বরতার ওজনে বাঙালির শান্তিপ্রিয় স্বচ্ছ জীবন, স্বপ্ন, ঐক্য ও ঐতিহ্যের জঘন্যতম শত্রুর নাম স্বাধীনতা যুদ্ধাপরাধী গোষ্ঠী। বাংলাদেশে তাদের ক্ষমতাসীন হওয়ার জন্য যে কোনো কার্যক্রম চিহ্নিত হয়েছে বাঙালি জাতিসত্তার উপর হামলা বলে। তাদের যে কোনো হুমকি সমগ্র দেশের বিরুদ্ধে হুমকি, তাদের যে কোনো বর্বরতা ঘায়েল করতে পারে বাঙালির চোখকে, কানকে, স্বপ্ন ও আকাঙ্খাকে কিন্তু গোটা জাতিসত্তাকে নয়। বাংলাদেশ যেমন অসৎ রাজনৈতিক জরাগ্রস্ত তেমনি পৃথিবীর সব দেশে যেখানে বাঙালি আছে সবাই মর্মাহত। বাংলাদেশে আতঙ্ক বাড়ছে আর বিশ্বজুড়ে বাঙালির রক্ষক্ষরণ হচ্ছে হৃদয়ে, ভাবাবেগে এবং গভীর উদ্বেগে। তাই বিশ্বব্যাপী বাঙালি আজ চুপ থাকতে পারে না, চুপ থাকা উচিতও নয়। উদ্বেগ ও ভাবাবেগকে ভাষায়, প্রতিবাদে, মিছিলে, সম্মিলিত প্রতিজ্ঞায় প্রতিরোধ গড়ে তোলা দরকার। দরকার প্রস্তুতি ও এর বিরুদ্ধে লড়াই করার মানসিকতা। শান্তি ও স্থিতিশীল বাংলাদেশ বাঙালিদের একমাত্র স্বপ্ন ও আকাঙ্খা। এটা অনস্বীকার্য বাংলাদেশে মানুষের মধ্যে ৯৫% মুসলমান। তাদের মধ্যে ৯০%-ই ধর্মভীরু ও শান্তিপ্রিয়। দুর্ভাগ্য ৫% উগ্রধর্মান্ধরা মধ্যপ্রাচ্যের এক হাজার বছরের সংস্কৃতিকে বাঙালির চার হাজার বছরের সভ্যতার মধ্যে প্রতিষ্ঠিত করতে মত্ত কিন্তু ইসলামি মূল্যবোধগুলো যে বাঙালির মন ও মননে, কথা ও কথকতায়, চিরায়ত ঐতিহ্যের উত্তরাধিকারে চার হাজার বছরের বাঙালির জীবনপ্রবাহে অবিচ্ছেদ্য ও অভিন্ন রয়েছে তা জেনেও তারা না জানার ভান করছে।

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মাটির তলার সম্পদের লোভে আধিপত্যবাদী শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে ৫% ধর্মান্ধদের মধ্যে একটি বিরাট অংশকে মদদ দিয়ে ক্ষমতালিপ্সূ পদলেহী সেবাদাস করে ধর্মের নামে বিভিন্ন প্রকারে সার্বিক অঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশেষ করে প্রশাসনের অভ্যন্তরে, যা সমগ্র জাতিসত্তার জমিন ও দেহের উপর হামলা। একে রুখতে হবে গণজাগরণকে আরো বেগবান করে। প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলার প্রত্যন্ত অঞ্চলে। বজ্রকন্ঠে একই সুরে বলতে হবে - জয় বাংলা বাঙালির বাংলাদেশ, চার হাজার বছরের বাঙালি শান্তির প্রতীক, শান্তিই ইসলাম। ধর্মান্ধরা সাবধান!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×