somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের পূর্বশর্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল

২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এখনও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিকশিত হতে পারেনি। প্রধান রাজনৈতিক দলগুলোতে দলীয় সিদ্ধান্ত ছাড়াই, কয়েকজনের সিদ্ধান্ত ও ইচ্ছা অন্ধভাবে সমর্থিত হয়। অন্ধ সমর্থন এবং সমর্থন বিষয়ক অন্ধতা দেশে গণতন্ত্রের বিকাশের পথকে রুদ্ধ করছে। রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্রের অনুশীলন নেই। দলের মধ্যে যারা আছেন তাদের ভিন্নমতই যেখানে গ্রহণযোগ্য নয় সেখানে দলের বাহির থেকে যেসব উপদেশ ও সমালোচনা করা হয় তা গ্রহণযোগ্য হবে কি করে? কিভাবে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ ও জনমতের প্রতিফলন ঘটবে?

দেশে সাংবিধানিক গণতন্ত্র আছে বটে কিন্তু কার্যত দেশ চলছে কয়েকজন মানুষের ইচ্ছা-অনিচ্ছায়। গণতান্ত্রিক আলোচনা, পর্যালোচনা ও পর্যবেক্ষণ ছাড়া যে রাজনীতি চলছে তাতে ব্যক্তিস্বার্থ সিদ্ধি হতে পারে কিন্তু দেশের স্বার্থসিদ্ধি হবার কোন সুযোগ নেই। রাজনীতি আটকে আছে অদ্ভুত একনায়কতন্ত্রের জালে। এ জাল যারা ছিড়তে যায় তারাও আটকে যায় জালে। এটাই প্রতিক্রিয়াশীলতা। বাংলাদেশেও যথেষ্ট সমর্থ, মেধাবী, কল্যাণশীল ও দক্ষ লোক আছেন। কিন্তু এদের কোন মূল্যায়ন নেই। কে দেবে মূল্য? যাদের চিন্তাজগত ক্ষমতাকেন্দ্রীক, ক্ষমতার বাইরে যারা আর কিছু ভাবতেই পারে না তারা কিভাবে অন্যকে মূল্যায়ন করবে? ভেতর-বাহির থেকে ক্ষমতা তাড়া করলে কোন মূল্যবোধইতো বেঁচে থাকে না! তাই ধীরে ধীরে সব কিছু স্বার্থান্বেষীদের দখলে ও নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।

জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে কী প্রত্যাশা করে? জনগণ প্রত্যাশা করে প্রগতি, জনগণ চায়, মোটা ভাত ও জীবনের নিরাপত্তা। কিন্তু তারা কি দিয়েছে জনগণকে? দিয়েছে - অস্বস্তি ও উৎকণ্ঠা। পথে পথে মরছে মানুষ। আন্দোলন করতে গিয়ে মরছে, না করতে গিয়েও মরছে। মৃত্যু যেন অবধারিত হয়ে উঠেছে সর্বত্র। ঘরে-বাইরে কোথাও স্বাভাবিক মৃত্যুর নিশ্চিয়তা নেই। বাংলাদেশ এখন দু’মুখো মরণ ফাঁদের মাঝখানে দাঁড়ানো। পা বাড়ালেও মরণ, পেছালেও মরণ।

তাই দেশের সচেতন নাগরিক মাত্র রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। দেশ যেন একটি অমীমাংসিত রাজনৈতিক দ্বন্দ্বের দিকে যাচ্ছে। এমন কোন সমস্যা নেই যার সমাধান অসম্ভব। কিন্তু সমস্যা সমাধানের দিকে অগ্রসর না হয়ে ক্রমাগত সাংঘর্ষিক অবস্থার দিকে যাচ্ছে। এই সংকট উত্তরণের কোনো সদিচ্ছাও যেন নেই রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, মতপার্থক্য না থাকলে প্রগতি থেমে যেতো, উত্তরণ থেমে যেতো। এসব মতপার্থক্য থেকে একমতে পৌঁছার পথ অবশ্যই হতে হবে গণতান্ত্রিক।

বর্তমান সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে। এর পর নির্বাচন করতেই হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোন পথ নেই। প্রশ্ন হচ্ছে, কোন ব্যবস্থায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে? বিরোধীদল বলছে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, নির্বাচন হতেও দেবে না। বিরোধীদল চায়, দলনিরপেক্ষ কোনো সরকারের অধীনে নির্বাচন। তাদের এ দাবির পক্ষে যুক্তি আছে অবশ্যই। প্রকৃত সত্য হচ্ছে বর্তমান সরকারী দল বিরোধী দলে থাকলে তারাও এটাই চাইতো।

যে কোন রাজনৈতিক সংকট সমাধানের সদিচ্ছা থাকলে খুব সহজেই তা সম্ভব। কিন্তু এজন্য চাই বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি না বদলালে সমাধান আসবে না। এজন্য সবার আগে নিজ নিজ দলে ব্যক্তির স্বেচ্ছাচারিতা বন্ধ হওয়া চাই। দলের মধ্যে গণতন্ত্রের চর্চা চাই।

রাজনীতিকরা যদি মনে করে থাকেন যে দেশের মানুষ তাদের বোলচালে আত্মহারা হয়ে তাদের প্রতি আজীবন আনুগত্য দেখিয়ে যাবে তা হলে ভুল করবেন। দেশের মানুষ অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু মেনে নিতে চাইছে, মন না চাইলেও অনেক কিছুর সঙ্গেই মানিয়ে চলতে চাচ্ছে। কিন্তু এই মেনে নেয়া ও মানিয়ে চলার একটা সীমা আছে। এ সীমা যখন অতিক্রম করবে তখন জনগণ ঠিকই রুখে দাঁড়াবে। দেশকে সেই সুনামির দিকে ধাবিত না করাই শ্রেয়।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×