somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি করে বাঙালি মুসলমান হয়ে গেল! - ২

২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজীরা ইসলামের বিধান অনুযায়ী বিচার করতেন। রাষ্ট্রের ভিত্তি ধর্মীয় হওয়ায় অমুসলমানদের সমানাধিকার ছিল না। তবে তাদের সহ্য করা হত, শাসন কার্যেও নিযুক্ত করা হত। ‘স্বাধীন সুলতানদের আমলে শুধু মুসলমানরা নহে, হিন্দুরাও শাসনকার্যে গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করিতেন। এমন কি, তাহারা বহু মুসলমান কর্মচারীর উপরে ‘ওয়ালি’ (প্রধান তত্ত্বাবধায়ক)-ও নিযুক্ত হইতেন। বাংলার সুলতানের মন্ত্রী, সেক্রেটারী, এমন কি সেনাপতির পদেও বহু হিন্দু নিযুক্ত হইয়াছিলেন।’

সেন শাসনের উচ্ছেদে জনসাধারণের মনে কোন ক্ষোভের সঞ্চার হয়নি। বৌদ্ধরা তো খুশীই হয়েছিল। রাজরোষ এবং ব্রাহ্মণদের অত্যাচার তাদের ওপরই হত সব থেকে বেশী। স্বাভাবিকভাবেই মুসলমান আক্রমণকারীদের তারা ব্রাহ্মণদের অত্যাচারের হাত থেকে রক্ষাকর্তা বা উদ্ধারকর্তা ভেবেছিল। রামাই পন্ডিতের শূন্যপুরাণের ‘নিরঞ্জনের রুস্মা’ ছড়াটিতে সেই রকম মনোভাবই ব্যক্ত হয়েছে:

জাজপুর বাদি, সোল শা ঘর বেদি,

বেদি লয় কন্ন এ লগুন।

দক্ষিণ্যা মাগিতে জায়, জার ঘরে নাহি পায়

শাপ দিয়া পোড়ায় ভুবন ॥

মালদহে লাগে কর, ন চিনে আপন পর

জালের নহিক দিশপাশ।

বলিষ্ঠ হইয়া বড়, দশ বিশ হৈয়্যা জড়,

সদ্ধর্মীরে করে বিনাশ ॥

বেদে করি উচ্চরণ, বের‌্যা অগ্নি ঘনে ঘন,

দেখিয়া সভায় কম্পমান।

মনেতে পাইয়া মর্ম, সবে বোলে রাখ ধর্ম,

তোমা বিনা কে করে পরিত্রাণ ॥

এইরূপে দ্বিজগন,করে ছিষ্টি সংহরণ,

বড় হইল অবিচার।

বৈকুন্ঠে থাকিয়া ধর্ম, মনেতে পাইয়া মর্ম,

মায়াত হইল অন্ধকার ॥

ধর্ম হৈলা জবনরূপী মাথায়েত কাল টুপি

হাতে শোভে ত্রিকচ কামান।

চাপিয়া উত্তম হয় ত্রিভুবনে লাগে ভয়

খোদা বলিয়া এক নাম ॥

নিরঞ্জন নিরাকার হৈলা ভেস্ত অবতার

মুখেতে বলে দম্বদার।

জথেত দেবতাগণ সভে?হৈয়্যা এক মন

আনন্দেত পারিলা ইজার ॥

ব্রহ্মা হৈল্যা মহামদ বিষ্ণু হৈল্যা নেকাম্বর

আদসু হইলা শূলপাণি।

গণেশ হইলা গাজী কার্তিক হইলা কাজী

ফকির হইলা জথ মুনি ॥

তেজিআ আপন ভেক, নারদ হইলা শেক ,

পুরন্দর হইল মলনা।

চন্দ্র সুর্য আদি দেবে, পদাতিক সেবে

সভে মিলে বাজায় বাজনা ॥

আপনি চন্ডিকা দেবী, তিঁহ হৈলা হায়া ববি,

পদ্মাবতী হৈলা বিবি ন্যুর।

জথেক দেবতাগণ, সভে হয়্যা একমন,

প্রবেশ করিল জাজপুর ॥

দেউল দেহাড়া ভাঙ্গে, কাড্যা দিড়্যা খাএ রঙ্গে

পাখড় পাখড় বোলে বোল।

ধরিয়া ধর্মের পাত্র, রামাঞ্চি পন্ডিত গায়,

ই বড় বিষম গন্ডগোল ॥

‘ধর্ম কথা’র ‘ঘর ভাঙ্গার’ ছড়াতেও একই ইঙ্গিত:

ব্রাহ্মণের জাতি ধ্বংস হেতু নিরঞ্জন,

সাম্বাইল জাজপুর হইয়া যবন।

দেউল দেহারা ভাঙ্গে গোহাড়ের ঘায়,

হাতে পুথি কব্যা কত দেয়াসি পালায়।

ভালের তিলক যত পুঁছিয়া ফেলিল,

ধর্মের গাজনে ভাই যবন আইল।

দেউল-দেহারা যত ছিল ঠাঁই ঠাঁই,

ভগ্ন করি পাড়ে তারে না মানে দোহাই।

তারানাথের বিবরণী থেকে জানা যায় যে বৌদ্ধ ভিক্ষুরা বখতিয়ার খলজীর গুপ্তচরের কাজ করেছিল। তথাকথিত নিম্নবর্গের জনসাধারণ বা অন্ত্যজ পতিতদেরও সেন শাসনের প্রতি কোন রকম মোহ ছিল না। বরং মুসলমান শাসন তাদের ব্রাহ্মণ্য নির্যাতন এবং সামাজিক অপমানের হাত থেকে নিষ্কৃতির সুযোগ দিল। সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞার ফলে যে সব মৎস্যজীবীরা সাগরে যেতে পারছিল না তারাও খুশী হল। ব্রাহ্মণ্য বর্ণাশ্রমী সমাজে যে সব অস্পৃশ্য লোকেরা এত দিন মানুষের সম্মান পায়নি, ইসলাম তাদের সামনে আশার আলো নিয়ে এল। দলে দলে তারা মুসলমান হয়ে যেতে লাগল। রাজশক্তির অভাবে ব্রাহ্মণেরাই সমাজরক্ষায় মন দিল। একদিকে যেমন শ্রীনাথশুলপানি-রঘুনন্দন-কৃষ্ণানন্দ নব্য স্মৃতির বেড়া দিয়ে ব্রাহ্মণ্য সমাজকে বাঁধতে চাইলেন অপরদিকে তেমনি চৈতন্য-অদ্বৈত নিত্যনন্দ আচন্ডালে প্রেম দিয়ে উচ্চ-নীচ সকলকে স্বীকৃতি দিতে চাইলেন। ব্রাহ্মণ-কায়স্থ-বৈদ্য প্রভৃতি উচ্চ বর্ণের অনেক লোকও মুসলিম রাজ দরবারের পৃষ্ঠপোষকতা লাভের জন্য মুসলমান শাসনকে স্বাগত জানিয়েছিলেন। লক্ষ্মণ সেনের সভাপন্ডিত হলায়ুধের ভণিতায় রচিত ‘শেক শুভদয়া’র প্রামাণিকতা নিয়ে সন্দেহের অবকাশ আছে। কিন্তু লক্ষণ সেনের সভার পঞ্চরত্নের অপর রত্ন উমাপতি ধর যে বখতিয়ারের স্তুতিবাদ করে শ্লোক রচনা করেছিলেন তাতে কোন রকম সন্দেহ নেই।

অষ্টম শতকে ইসলাম ধর্ম প্রবর্তনের ফলে আরবদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং নতুন উদ্দীপনার সঞ্চার হয়। ফলে ব্যবসা-বাণিজ্যের প্রভূত উন্নতি হয়। আরব বণিকগণ ভারতবর্ষ এবং চীন এমন কি দূর প্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামুদ্রিক বাণিজ্য সম্পর্ক স্থাপন করে। বিভিন্ন সমুদ্র বন্দরগুলোতে আরব বসতি স্থাপিত হয়। চীনের ক্যন্টন বন্দরে আরবদের সংখ্যা এত বেশী ছিল যে সম্রাট তাদের নিজেদের মধ্যেকার বিবাদ বিসম্বাদ মীমাংসার জন্য তাদের নিজেদের মধ্যে থেকেই কাজী নিযুক্ত করার অনুমতি দিয়েছিলেন। অষ্টম শতকেই বাংলার চট্টগ্রাম বন্দরে একটি আরব বসতি গড়ে উঠেছিল। যে সব আরব বণিক এখানে এসেছিল তারা বাণিজ্য করতেই এসেছিল। দেশ জয় কিংবা ধর্মপ্রচার এদের উদ্দেশ্য ছিল না। কিন্তু নবম শতক থেকে যে সব সূফী দরবেশ এদেশে আসতে থাকেন তাদের উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার।

মুহাম্মদ (সঃ)’র মৃত্যুর পর খলিফাদের আমলে ইসলাম ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। দামাস্কাসের ওমায়েদ বংশীয় খলিফাদের আমলে বলতে গেলে ইসলাম সর্বাধিক বিস্তৃতি লাভ করে। দেশের পর দেশ বিজিত হয়। খলিফাদের ইসলাম বিরোধী কার্যকলাপ, ভোগ-বিলাসিতা দেখে ধর্মপ্রাণ মুসলমানরা তাঁদের ধর্মগুরু বলে মানতে পারে না। বাহ্যিক আচার বর্জন করে এক শ্রেণীর লোকেরা রহস্যময় গুহ্য সাধনার দ্বারা আল্লাহ্‌-এর সঙ্গে মিলিত হতে চাইল। সুখ বা রুক্ষ পশমের জোব্বা পরত বলে এরা সূফী নামে পরিচিত হল। (চলবে)



উৎস:
বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক ------ ড. নজরুল ইসলাম
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×