somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত - হেফাজত জাতির জন্য ভয়ঙ্কর এক অপশক্তি!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজত-জামায়াতকে ইসলাম বিকৃতকারী জঙ্গীগোষ্ঠী অভিহিত করে দেশবাসীকে এদের বিরুদ্ধে সোচার হওয়ার আহ্বান জানিয়েছে দেশের সুন্নি সম্প্রদায়ের রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গত শনিবার রাজধানীতে আয়োজিত এক সভায় দলটির নেতৃবৃন্দ দেশের শান্তিপ্রিয় মুসলমান জনগোষ্ঠী সতর্ক করে দিয়ে বলেছেন, জেএমবি, হরকাতুল জেহাদ, হিজবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এক হয়ে হেফাজতে ইসলামের নামে কাজ করছে। স্বাধীনতা বিরোধী জামায়াত-হেফাজত জাতির জন্য ভয়ঙ্কর এক অপশক্তি। পবিত্র ইসলাম ও জাতিকে এই অপশক্তির হাত থেকে রক্ষার জন্য সুন্নি সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতাবিরোধী এ অপশক্তি আগামীতে ক্ষমতায় এলে দেশে পবিত্র ইসলাম ধ্বংস হয়ে যাবে। দেশে সুন্নী সম্প্রদায়সহ শান্তিপ্রিয় মুসলমান জনগোষ্ঠীর কেউই রক্ষা পাবে না।
অপরদিকে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন প্রকার সন্দেহ ও সংশয় নেই। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে সকল দলই অংশ গ্রহণ করবে।
তিনি বলেন, স্বৈরাচারের দোসর হলো মওদুদ। তাঁর মুখে নিরপেক্ষ নির্বাচন কিংবা তত্ত্বাবধায়কের দাবি মানায় না। তিনি বলেন, উন্নত জাতি গঠনে আমাদের মহিলাদের অবদান বেশি। অথচ সেই মহিলাদের জামায়াত-হেফাজত খাঁচায় বন্দী করে রাখতে চায়। জামায়াত-হেফাজত আসলে ধর্মের কল্যাণে নয়, বরং ধর্মের নামে তারা মানুষকে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে যাচ্ছে এবং ধর্মের নামে তারা সন্ত্রাস করছে। তারা ক্ষমতায় গেলে দেশটা জঙ্গীবাদে ভরে যাবে। প্রয়োজনে এই জামায়াত-হেফাজতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করা হবে।
মন্ত্রী গত শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে অসহায় দুস্থ মহিলাদের মাঝে মুরগি ও উপকরণ বিতরণ, ধনবাড়ী উপজেলা শিক্ষক সমিতির ৪র্থ ত্রি-বার্ষিক সম্মেলন ও ধনবাড়ী সাব-রেজেষ্ট্রি অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধনবাড়ী কলেজ মিলনায়তনে উপস্থাপনায় মেহেরুন্নেছার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা শাহাদৎ হোসেন, জেলা শাখার সভাপতি আবদুল বাছেদ মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমদ ফরিদ, সম্মেলন প্রস্তুতির আহবায়ক হাবিব উদ্দিন মীর, আশরাফ হোসাইন প্রমুখ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×