somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিকদের এখন আয়নায় নিজেদের মুখ দেখার সময়

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা এদেশে গণমানুষের রাজনীতি করার সুযোগ-শিক্ষা ও চর্চার পথ তৈরি করে দিতে এক সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাঁদের বর্তমান প্রজন্ম এখন রাজনীতি ও রাজনীতিজীবীদের বিরুদ্ধে সোচ্চার দেখা যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে জনমনে দেশের বিরাজমান রাজনীতি ও রাজনীতিজীবিদের সম্পর্কে যেসব কথা ও প্রশ্ন উঠেছে তাতে রাজনীতিজীবীদের আয়নায় নিজেদের মুখটি ভালো করে দেখার প্রয়োজন বোধ করছে জাতি। রাজনীতিজীবী ও রাজনীতিকদের সম্পর্কে কোন রাজনৈতিক সভার দর্শক-শ্রোতা যে মন্তব্য ও কথাগুলো বলেন তা মূলত এদেশের সচেতন ও বিবেকবান মানুষদেরই কথা। যদিও তা দুঃখজনক ও দুভার্গ্যজনকভাবে গণমাধ্যমে আসে না।এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশটাই মূলত অনেক নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা ও কর্মীদেরই সৃষ্টি। ঔপনিবেশিক যুগের অন্যায়-অত্যাচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যারা এ অঞ্চলের মানুষকে মুক্তির গান শুনিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ। ১৯৭১-এ যারা এদেশটাকে ভালোবেসে এদেশের স্বাধীনতার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করেছিলেন তাঁরাও নিশ্চয়ই রাজনৈতিক কর্মী ছিলেন। তাঁদের কাছে রাজনীতির অর্থ ছিল দেশকে ভালোবাসা। আর স্বাধীনতার ৪২ বছর পর আজও যারা দেশটাকে ভালোবাসে এবং দুর্নীতি, লুটপাট করে রাতারাতি রাজনীতিবিদ, ব্যবসায়ী বা ‘বড়লোক' হয়ে উঠেনি, উঠতে চায়ও না, যারা নৈতিকতা ও মূল্যবোধ ধারণ ও লালন করতে গিয়ে রীতিমতো ভুক্তভোগী তাদেরই মনের কথাটি বলেন সাধারণ মানুষ যখন নির্বাচন আসে। বর্তমান রাজনীতিকদের কঠোর সমালোচনা করে তাদের উদ্দেশ্যে নতুন প্রজন্ম যা বলছেন তা হলো, ‘আপনারা বলেন যে, মানুষের জন্য রাজনীতি করেন। এমন মিথ্যা কথা আর বলবেন না। রাজনীতি আপনাদের ব্যবসা। নিজেদের স্বার্থেই আপনারা রাজনীতি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি প্রশ্ন, এই যে এত দিন ধরে দেশে রাজনীতিকরা মিথ্যাচার করে টাকা লুটছেন তার জন্য কী করেছেন আপনারা? দেশবাসী ভীষণভাবে ক্ষুব্ধ। বাড়ি রক্ষার জন্য দেশে হরতাল হয়, রাজনীতিকরা তাদের স্বার্থের জন্য হরতাল করেন, কিন্তু দূর্নীতি, টাকা বিদেশে পাচার, বিদ্যুৎ এর জন্য কোনও কথা বলেন না। বর্তমানে রাজনীতিকরা মানুষ কেনা বেচার জন্য রাজনীতি করছেন।' ব্যানারে অনেক বাহারি লেখা আসছে। এদেশের রাজনৈতিক অঙ্গনে আজ যারা মিথ্যা দাপটের সাথে বিচরণ করছেন, রাজনীতিকে পুঁজি করে যারা দেশ ও জনগণের ভাগ্য-বিধাতা সেজে বসে থাকার প্রচেষ্টায় রত আছেন, যাদের কথা, যাদের মুখ প্রতিদিন শুনতে হয়, দেখতে হয় বিভিন্ন গণমাধ্যমে, তারা তাদের নিজেদের সম্পর্কে গভীরভাবে চিন্তা করবেন এবং সে অনুযায়ী সত্যের পথ ধরে দেশ ও জনগণের জন্য নতুন নতুন কর্মপন্থা গ্রহণ করবেন- এটাই এখন দেখতে চায় এদেশের বিকেবান মানুষ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×