somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

'এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিস্টান জাতি-গোত্র নাহি রবে'

২৪ শে জুন, ২০১৪ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে ভিন্নতা আছে কিন্তু ধর্মের মূলে কোন ভিন্নতা নেই। নানা পদ্ধতির মাধ্যমে একই চিন্তার বিকাশ সাধিত হয়েছে এবং একই সত্যকে প্রকাশিত করার প্রয়াস রয়েছে। বিশ্বের সকল মানুষ একই উপাদানে তৈরি। বংশ, বর্ণ, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে কোন পার্থক্য হয় না। দ্বীনের নবী (সা.) ঘোষণা দিয়েছেন - 'আদম সন্তানেরা সবাই সমান। স্রষ্টাপ্রেম ব্যতীত তাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই।' কোন মানুষ শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে না। মানুষে মানুষে পার্থক্য অর্জিত গুণের ভিত্তিতে হয়। রক্তে, বর্ণে, গোত্রে, গোষ্ঠীতে, ভাষায়, রাষ্ট্রে, মানুষের মধ্যে পার্থক্য নেই। মানুষে মানুষে বিভক্তি শয়তানের কাজ। বিভক্ত না করে শয়তান তার শাসন প্রতিষ্ঠিত করতে পারে না। আল্লাহ তায়ালা সকল মানুষের রব। তিনি কেবল মুসলমানদের রব নন। কেউ দাবি করতে পারে না যে তিনি শুধুই আমার। তিনি সকলের। সমগ্র সৃষ্টি জগতের। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে স্ব স্ব পরিবেশে বড়-ছোট, গরীব-ধনী, শিক্ষিত-মূর্খ-জ্ঞানী সবারই কাম্য 'শান্তি'। তাই যুগে যুগে পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্তে আবির্ভূত হয়েছেন স্ব স্ব জাতির মধ্যে পথ প্রদর্শক। বাংলার বুকে অন্য জাতি, অন্য ভাষা ও অপসংস্কৃতি যখন বারবার হানা দিচ্ছিল সেই সময় লালন সাঁঈজীর আবির্ভাব ঘটে। সাঁঈজীর দর্শনে রয়েছে - সবার উপরে মানুষ সত্য, মানুষ মানুষের জন্য। এই পরিপ্রেক্ষিতে তাঁর অমূল্য বাণী - 'এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিস্টান জাতি-গোত্র নাহি রবে।' বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়ে বাঙালি জাতিকে দিয়ে আসছে দিক নির্দেশনা। গ্রাম বাংলার আনাচে-কানাচে সাঁঈজীর দর্শন বাংলার মানুষকে দেখালো নতুন দিগন্ত, নতুন প্রাণ যার ধারাবাহিকতা আজও বিদ্যমান।

লালন সাঁঈজী একজন বাঙালি। এই বাংলায় বাঙালিদের মধ্যে বাংলা ভাষায় শান্তি-ধর্ম প্রতিষ্ঠায় তিনি ছিলেন বদ্ধপরিকর। শান্তি-ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি যে দর্শন দিয়েছেন তা বাঙালি জাতিকে একটি উন্নত জীবনধারার সন্ধান দিয়েছে। সহজ সরল সাধারণের ভাষায়, কবিতার ছন্দে, গানের মরমী সুরে তিনি যে 'লালন সংস্কৃতি' সৃষ্টি করে গেছেন, তা বাঙালি জাতির অস্তিত্বের সাথে অবিচ্ছেদ্য। পৃথিবীর বুকে বাঙালি জাতির অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন লালনও থাকবেন স্মরণীয় এবং বরণীয়। পূজিত হবেন একজন অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার উর্ধ্বে 'শান্তি-ধর্ম' প্রচারক হিসেবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×