
মেয়ে বলতে আমাদের মাঝে একটা জড়তা কাজ করে। আর মেয়ে সন্তান বাবা মা বোঝা মনে করে_কিন্তু কে?
মেয়ে কি মানুষ না? ছেলেদের মতো কি হাত পা কিছু নাই? নাকি দেখতে সুন্দর না??
ছেলে মেয়ের মাঝে পার্থক্য শুধু শারীরিক অঙ্গে।
যখন মেয়ে দেখতে যায় তখন বিভিন্ন প্রশ্ন সামনে আসে যেমন, মেয়ে হাটতে পারে কিনা? মেয়ে দেখতে সুন্দর কিনা? মেয়ে রান্না করতে পারে কিনা? মেয়ে ঘরের কাজ পারে কিনা? আরও ইত্যাদি ইত্যাদি............
মেয়ে বলে এত প্রশ্ন আর ছেলেদের কোন প্রশ্ন করা হয়না কেন?
যেখানে একটা মেয়ের এত দিক বিবেচনা করা হচ্ছে সেখানে একটা ছেলের সবদিক বিবেচনা করা উচিৎ।
কিন্তু কে করবে এই বিবেচনা? মেয়ে দেখে পাত্রের পছন্দ হয়েছে বিয়ে দিয়ে দাও। বিয়েটাই কি শেষ কথা??????
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




