এই যে জয়িতা জামান দেখছেন এটি আমি নই। আমার ছদ্দনাম। যেটা কিনা আমার চরিত্রের সাথে বেমানান। আমি অত্যন্ত ক্ষোভের সহিত বলছি-----এই ব্লগে আমার আরেকটা আইডি আছে। ভাল লাগছিল ব্লগে এসে। তবে হঠাত দেখি ব্লগে লেখা যাচ্ছে না। ব্লগ কর্তৃপক্ষ বলছেন তিনদিনের জন্য আপনাকে সাসপেন্ড করা হল। ঠিক আছে অন্যায় করলে তার শাস্তিও আছে। আমার অপরাধ কি? আমার লেখা নাকি কপি পেয়েছে। ভাল কথা। আমাকে প্রশ্ন বা জবাদিহিতার কোন সুযোগ না দিয়েই আমাকে কর্তৃপক্ষ এটি করতে পারেনা বলে আমি মনে করি। আর যদি করেও থাকেন তবে আমি মেনেও নেব। কেন আমাকে তিন দিন পর লেখার সুযোগ দিচ্ছে না? কারন কি? অপরাধের ক্ষমা তো স্বয়ং খোদাও করেন তবে আপনি এমন কি যে এই অপরাধের ক্ষমা নেই? আমি মনে করি এটি এই ব্লগের অহংকার। আর অহংকার পতনের মূল। আজকের পর চাইলে আপনি আমার এটাকেও যা ইচ্ছা তা্ই করতে পারেন।
শুধু একটি কথা-----আপনার বল্গ একারনেই হয়ত বেশ নাম করেছে কারন আমার মতো হাজার হাজার ব্লগার এখানে লিখছে।
দেখায় বা বোঝায় বা জানায় বা লেখায় ভুল থাকতে পারে। জরুরী নয় আপনি যেটা বুঝেছেন সেটাই সঠিক। ধন্যবাদ।
আড়ালে থেকে প্রকাশ আমার ভাল লাগে না।
আজ নিজেকে মুক্ত মনে হচ্ছে।
জয় হোক আপনার।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



