somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেষ্টফ্রেন্ড

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম স্কুলে যাওয়ার পর গভীর বন্ধুত্বটা সেই মানুষটির সাথেই হবে যে কিনা আপনার বিল্ডিংয়ের কোন ফ্ল্যাটে থাকে কিংবা আপনার পাশের বিল্ডিং-এ বড় হয়েছে। অন্য কোন পাড়ার ছেলে কিংবা চশমা পড়া মেয়েটির সাথে হবে না। যার সাথে আপনি স্কুলে যাওয়া আসা সহ এক মুহূর্ত বেশি কাটাবেন সে-ই হবে আপনার বেষ্ট ফ্রেন্ড। তাকে ছাড়া ক্যারম, লুডু, জিটিএ, ফিফা, ক্রিকেট যেকোন কিছু খেলা আপনার পক্ষে অসম্ভব কাজ বলেই মনে হবে। আশা করেন সারাটা জীবন সেই বন্ধুটির সাথে এভাবেই টাইম পাসের...
.
ক্লাস ফোর অবধি সব চলার পর স্কুল চেঞ্জের ব্যাপার স্যাপার ঘটে। ভাগ্যের নির্মম পরিহাস! আপনার ঠিকানা এক স্কুলে, আর আপনার বন্ধুর ঠিকানা আরেক স্কুলে।
আপনি হাই স্কুলে গিয়ে একটু থতমত খেয়ে পড়েন। সব মুখই অচেনা। প্রথম কয়েকদিন গার্ডিয়ান নিয়ে যায়। আপনি দেখেন আপনারই এরিয়ার আরো কয়েকজন আপনার স্কুলে পড়ে। হয়ে যায় সে কয়েকজনের সাথে স্কুলে যাওয়া আসা। সে কয়েকজন আপনার ক্লোজ ফ্রেন্ডের তালিকায় স্থানলাভ করে। অন্য ছেলেদের সাথে জাস্ট হাই-হ্যালো সম্পর্ক থাকলেও এই কয়েকজনের সাথে একটু বেশিই চাটাচাটি চলে। একসময় সবাই মিলে কোন কোচিং-এ ভর্তি হতে যান। একসাথে সব চলে বছর বছর নতুন ছেলে আপনাদের গ্যাং-এ যোগ হয়। এই গ্যাং'টিই আপনার কাছে সব...
সেই কেজি স্কুলের ফ্রেন্ডটির সাথে ফ্রেন্ডশিপ অনেকটাই কমে গেছে। আগে যাকে ছাড়া এককদম আগানো অসম্ভব কল্পনা ছিলো এখন সেও আপনার মতো নতুন বন্ধু পেয়েছে। আপনার মতো তার কাছেও সেই বন্ধুগুলো এখন সব।
.
একসময় এই হাইস্কুলেরও অবসান হয়। কলেজে উঠার পর ম্যাক্সিমাম টাইম এই গ্যাং গুলো ভেঙে পড়ে। প্রায় ছেলেই মেয়ে আর মেয়ে বন্ধু নিয়ে বিজি হয়ে পড়ে। তখন তার কাছে তারাই সব। কলিজার টুকরো! চলবে না তাদের ছাড়া....
.
যদি আপনি ঢাকা বা আউট ডিস্ট্রিক্ট এ যান তখন ঢাকাইয়া পাব্লিক গুলোর চাইতে চিটাগনিয়ান গুলোকেই বেশ আপন মনে হবে। তাঁর সাথে আপনার পরিচিতি বা আত্মীয়তার সম্পর্ক না থাকুক... তবুও আপনার কাছে সে আপন। অন্ততপক্ষে একজন ঢাকাইয়া থেকে।
.
বাইরের দেশে যাওয়ার পর বাংলাদেশিদের প্রতি টান জিনিসটা অবিস্মরণীয় ভাবে বেড়ে যায়। সব বিদেশিদের ভিড়ে একজন বাঙালি পেলে তার প্রতি বেশ দূর্বলতা অনুভূত হয়। বাঙালি লোকটাকে বেশ আপন মনে হয়। সুযোগ পেলেই তার সাথে কথা বলায় মেতে উঠতে চাইবেন। পুরা মন খুলেই আড্ডা চলবে। দেশের বন্ধুদের কথা মনে পড়বে কিন্তু সেই বাঙালিটিই হবে আপনার বেষ্ট ফ্রেন্ড।
যে দেশে বাঙালি পাবেন না সে দেশে একজন সাউথ এশিয়ানকেই আপনার কাছের বলে মনে হবে।
.
যদি পৃথিবী থেকে দুজন মানুষকে নিয়ে রোবটিক্স বা এলিয়েনদের জগতে ছেড়ে দেওয়া হয় তখন সেই দুজন মানুষই বেষ্ট ফ্রেন্ড হবেন। কোন এলিয়েন বা রোবটিক্স নয়। তখন আপনাকে কষ্ট দেওয়া প্রতারককেও বন্ধু মনে হবে। ওবামা প্লুতিনও তখন ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার হয়ে যাবেন।
.
বেষ্ট ফ্রেন্ড ব্যাপারটা আপেক্ষিক। কেউ কখনো চিরজীবনের জন্য কারো বেষ্ট ফ্রেন্ড হতে পারে না। এর কারণ অভাব মানুষের মধ্যে অন্য মানুষকে আপন করে নিতে বাধ্য করে। যে সময় যে যতটা আপন হতে পারে সে তখনি বেষ্ট ফ্রেন্ড নামক একটা উপাধি অর্জন করে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×