somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িকতা কি?

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সকলেই সাম্প্রদায়িক মতবাদে পরিচিত।
তবে সাম্প্রাদায়িক কথা বলতে গেলে আমাদের বিভিন্ন মহল একটা সম্প্রদায়কে বলবে সাম্প্রদায়িক
তা হল মুসলিম?
তবে আমার মতে সাম্প্রদায়িকতা বিশ্বাসী কোন মুসলিম জাতিকে বুঝায় না।হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান, সকলেই তাদের ধর্ম থেকে সাম্প্রদায়িক মতবাদী।
এবার সাম্প্রদায়িক সার্বজনীন কথায় আসা যাক।
সাধারণত 'সাম্প্রদায়িকতা' বা (Communalism) শব্দটি একটি জনগোষ্ঠীর নিজ স্বার্থকে তাদের ধর্মীয় দলগুলোর স্বার্থের সাথে অভিন্ন বলে মনে করার প্রবণতা হিসেবে ব্যবহার করা হয়।মূলত কোন রাজনৈতিক দল ধর্মের নামে যখন ধর্মাতিরিক্ত স্বার্থ সিদ্ধির জন্য ধর্মে অপব্যবহার ও অসৎ ব্যবহার করা হয় তাকে সাম্প্রদায়িকতা বলে।তবে 'সাম্প্রদায়িকতা' শব্দটি যে সর্বদা খারপ বা নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়,তা অবশ্যই নয়।শব্দটির গঠনের দিকে দৃষ্টিপাত করলেই বুঝা যায় যে,যা কিছু সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট বা সম্প্রদায় সম্পর্কীয় তা সবই সাম্প্রদায়িক (সাম্প্রদায়+ষ্ঞিক)।
কাজেই ব্যুৎপত্তিগত অর্থে শব্দটি মোটেই নিন্দার্থক নয়।যদি বলি : দুর্গাপূজা, ঈদ,বড়দিন,বুদ্ধপূর্ণিমা,এগুলো সব সাম্প্রদায়িক অনুষ্ঠান,তাহলে কি নিন্দার্থক করা হলো?
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান,-এসব ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান ও ধর্মের অনুশাসন পালন করে থাকে,এগুলো সব সাম্প্রদায়িক অনুষ্ঠান।এতে কি নিন্দা কিছু আছে?
কিন্তু অনুষ্ঠান গুলো যদি এরকম হয়ে দাঁড়ায় যে হিন্দুরা দুর্গাপূজার পর মূর্তি বিসর্জন দেওয়ার জন্য দুর্গামূর্তি নিয়ে যাবে মুসলমানদের মসজিদের সামনে দিয়ে ঢাকঢোল বাজাতে বাজাতে,কিংবা মুসলিমান ঈদে গরু কোরবানি দেবে হিন্দুদের মন্দিরের সামনে,কিংবা খ্রিষ্টান ও বৌদ্ধরাও অন্য সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে বড়দিন বা বুদ্ধপূর্ণিমা পালন করবে তাহলে ঐসব অনুষ্ঠান নিন্দার্থেই হয়ে উঠবে সাম্প্রদায়িক।
অর্থাৎ বোঝ গেল : যে কোন সম্প্রদায়ের ক্ষতি না করে বা অনুভূতিতে আঘাত না দিয়ে পালন করে তাহলে সেটি সাম্প্রদায়িক হয়েও নিন্দানীয় হবে না।
কিন্ত এর বিপরীতটি করলেই অর্থাৎ অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেই এটি নিন্দনীয় হয়ে উঠে এবং সেখানে সাম্প্রদায়িক শব্দটি নিন্দাসূচক অর্থই বহন করবে।সাম্প্রদায়িক সম্প্রীতির বদলে বিভাজনই যেখানে বড় হয়ে ওঠে,তখন তা রূপ নেয় 'সাম্প্রদায়িকতা'য়।
এবং সকল ধর্মেই আচার, অনুষ্ঠান,অনুশাসন পালন সাম্প্রদায়িক কার্যক্রম বলা যাবে।
কোন একটি সম্প্রদায়কে সাম্প্রদায়িক মতপুষনকারী বলা যাবে না।
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান, সকলেই সাম্প্রদায়িক আওতাভুক্ত।
এবং সাম্প্রদায়িকতা কোন নিন্দাজনক অর্থ নয়।
   ....
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×