১ম পর্ব।
....
ধর্ষণকারীর বিচার চাই চাই,
বলে অনেকেই মানবন্ধন স্লোগান দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করছেন।
কিন্তু বাস্তব প্রেক্ষাপট কি?
.....
একজন ধর্ষিতা মেয়ে যখন তার জীবন কে আবার নতুন করে সাজাতে চায়,তা আর কখনো সম্ভব হয়ে উঠে না।
কারণ সে একজন ধর্ষিতা নারী,
সমাজ তাকে কখনো নতুন জীবন সাজাতে দিবে না বলেই প্রতিজ্ঞাবদ্ধ।
পাশের বাড়ির কাকিমা-চাচিমারাও এক কান দু কান করে বলে,..
ভাবি জানেন পাশের বাড়ি অমুকের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে,..
আর এক ভাবি বলে,.
ভাবি এক হাতে কি তালি বাজে?
নিশ্চয় মেয়েটি মাগি ছিলো বলেই এমন হইছে।
এই কাকিমারাও ভুলে যায় তাদের ঘড়ে একজন মেয়ে আছে।
পাড়া ছেলেরাও যখন ধর্ষিতা মেয়েটিকে দেখে বলে দেখ খানকি মাগিটা হেটে যাচ্ছে।
একদিন এরাই প্রতিবাদ করে বলেছিল ধর্ষণকারীর বিচার চাই।
তবুও সহ্য করে মেয়েটি নতুন জীবন চায়,সে আশায় যখন সে স্কুল কলেজে যায়,
তখন মাষ্টার মশাই বলেন,
এটা কোন পতিতালয় না।
তবুও চায় নতুন জীবন ধর্ষিতা মেয়েটি।
সে যখন তার প্রিয়ো বন্ধু বান্ধবী আত্মীয়র বাড়ি যায়
তখন তারাও গোপনে বলে,
এই মাগি সিনাল কে বাসায় আনলি কেন?
এর সাথে চলবি না,
ধর্ষণ কি শুধু শুধু হয়,এটা মাগি বলেই এমন হইছে।
তবুও সে চেষ্টা করে বাঁচবে বলে।
কোন ছেলেও যদি বিয়ের জন্য প্রস্তব পাঠায়,
তার আত্মীয় অনাত্মীয় বন্ধুরা বলে উঠে,
দেশে কি মেয়ের অভাব,পতিতা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবি!
এভাবে সমাজ রক্ষার জন্য ধর্ষিতা মেয়ে কে কেউ আপন করতে চায় না।
কারণ মেয়েটি ধর্ষিতার খাতায় নাম লিখিয়েছে।
সমাজের এই কান ঐ কান কথা শুনে
প্রিয় বাবা বলে উঠে মা তুই মরে যা।
আর নয়তো বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যা।
কিন্তু মেয়েটি যাবে কোথায়?
যে মা গর্ভধারণ করলো
সে মাই বলে উঠে,
আগে জানলে তকে পৃথিবীতে আসতে দিতাম না,
আর যদি জানতাম এমন হবে,তাহলে তর জন্মের পর গলা টিপে হত্যা করতাম।
তুই মর,
আমাদের বাঁচতে দে মা।
তখন সে ধর্ষিতা মেয়ে কেঁদে বলে আল্লাহ্ কেনোই আমি মেয়ে হয়ে জন্মো নিলাম?
একবার সে ধর্ষিত হলো কিছু নরপিশাচের কাছে,
আর একবার ধর্ষিত হলো সমাজের মুখের কথার কাছে।
সমাজে কোন ধর্ষিতার নতুন করে চলার অধিকার নেই।
কিন্তু একজন পর্ণস্টার আমাদের কাছে অনেক দামী।
ধর্ষিতাকে গ্রহণ করব না,
পর্ণস্টার কে গ্রহণ করবে সমাজ।
তখন উপায় না পেয়ে ধর্ষিতার কাছে আত্মহত্যা ছাড়া আর কোন উপয় থাকে না।
কারণ সমাজ তার সাথে তার মা বাবা কেও বাঁতে দিবে না,
কারণ ধর্ষিতার মা-বাবা।
বাঁচতে দিব না।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



