নির্জনে ফ্রেমের ছবিকে - দুই
বরং তীব্র বাসনার কথা বলো। বলো, কীভাবে গর্ভিনী মেঘ থেকে ফেটে পড়ে জল। আর সে অমোঘ বৃষ্টিতে আদম পুড়ে যায় একা। আঙুলের ফাঁক দিয়ে যে তীব্র ছলাৎছল নদী সূতিকাগৃহের পথ খোঁজে, তার দেহখাঁজে কেউ বুঝি লিখে রাখে জন্মান্তরবাদ ! তীব্র ফলার মুখে লাল-নীল স্বপ্নের কুচি।
এখানে জমানো হাড়ে বিদ্যুৎ বাসা বাঁধে রোজ। আকাশ ঝুপ করে নেমে এসে দেখে যায় পোড়ো ভিটেবাড়ি। মৃত্যুচিহ্ন ধারণের মতো কোনো রহস্যময়তা আমার জানা নেই আজও। পোকাদের ক্লাসরুম থেকে নির্দিষ্ট সহবত শেখা ছেলে আমি নই। পুলসেরাতের পাশে ঠায় দাঁড়িয়ে থাকি তাই। চুলের সাঁকোর ওপারে যে অসম্ভব বৈভব খেলা করে, নীরস কঙ্কাল থেকে স্বয়মাগতা বিলোল কটাক্ষে জাগায় পুরুষ-হৃদয়, তা থেকে ঈষৎ দূরে আমার পথের রেখা শেষ। এ-কাহিনী নতি-স্বীকারের, নুন হয়ে গলে যাওয়া দৃশ্যের ছবি।
তুচ্ছ করো, শূন্য শূন্য করে আমাকে ওড়াও হৃদি-দূরে। এভাবে এড়িয়ে যাওয়া আপেলের প্রথম কামড় তোমার ক্যানভাসে বুঝি আঁকা ছিল না। এই যে মাপতে মাপতে আমি ক্রমে পথ হয়ে গেছি --- এ অমোঘ সত্যটুকু আপাতত দৃশ্যের খাঁজে। লাট খায়। সাপ-লুডো পৃথিবীতে তুমিও তো অন্ধ-ধারক। কাচপোকা টিপ পরে শুয়ে আছ রক্তের মাঝে।
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।