ছেঁড়া ক্যানভাস
১
কতদিন আর খোঁড়াখুঁড়ি
বুক চেপে কতদিন শ্বাস?
ছাইদান, শূন্যের পাশে
আমার তুমুল বসবাস।
২
দু’হাতে আগুন নিয়ে কতদিন জাগলিং খেলা?
তুমি কি মেঘের মতো নিজেকেই ভাঙো আর গড়ো?
জঠর পেরোনো এই থইথই আলোময় মাঠে
কঠিন চোখের পাশে আমি ক্রমে মূক, জড়োসড়ো !
৩
এ হাত ছোঁয়নি কোনো ভুল নাকছাবি
চোখের তারায় তবু ভ্রম ভাসে রোজ
নির্জন সিমক্ষেতে মরা প্রজাপতি
কোনো কি বার্তা রাখে স্নায়ুর ভিতর?
৪
যেভাবে লতারা বাড়ে, বেড়ে ওঠে রোজ
তুমি কি তেমন করে নিজেকে জড়াও?
ঝরাপাতাদের খসখস ধ্বনি শুনি
কান পাতি তাই, চেনা পথ যদি মাড়াও !
৫
রাত বাড়ে, আর বেড়ে ওঠে ক্রমে ঋণ
এত শীতভাব, শূন্যের এত কাছে
পরাধীন যত ইচ্ছের মৃত শব
দাবিহীন নত শিউলির বুকে নাচে।
৬
ঝকঝকে রোদ আর ক্লান্ত পাখির ডানা ছুঁয়ে
ভাঁজহীন মুখ খুঁজে যে বালক পুড়ে যায় একা
কোনো এক অবসরে তার মুখে খুঁজে দেখো তুমি
কীভাবে সাজানো এই রেফ, কমা, অক্ষর, দাঁড়ি।
৭
এভাবে বা কতদিন নিশ্চুপ, একা একা থাকা?
কতদিন ধরে এই ‘ভালো আছি’, ‘তোফা আছি’ ভান?
অনাবাদি রাতজুড়ে গভীরে ক্ষরিত লোনা জল
দাঁতে-নখে ছিঁড়েখুঁড়ে আমাকেই করেছে কাঙাল।
৮
তবে কি মায়াবী আমি জ্যোৎস্নার মতো ?
দু’পাশের মুখগুলো আরও কাছে আসে ---
সহসা ছিন্ন হলে মায়াজাল, ছবি
কোথায় দাঁড়াবো আমি, কোন পরবাসে ?
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।